Profile Photo

m. rashiduzzamanOffline

  • m.rashiduzzaman
  • Profile picture of m. rashiduzzaman

    m. rashiduzzaman

    4 years ago

    গানের মানুষ গান ছেড়ে দিয়েছে
    হারমনিয়ামটা ব্যাগভর্তি করে রাখা আছে স্টোর রুমে
    একটা শখের বেহালা ছিল
    সেটাও ধুলো-মাখা পড়ে আছে অবহেলায়
    নৃত্য শিল্পি নতুন চাকরী খোঁজে
    একটা ছোট-খাটো, বা কোন সেলস ম্যানেজার
    পরিবারের খরচা অনেক বেশী
    স্ট্যাটাসের বালাই খোঁজে নাকো কোন হাহাকার
    কবিরা আর কবিতা লিখে না
    গীতিকার লিখে না গান
    ভোগবাদী সমাজে কবিতায় পেট ভরে নাকো
    সব ভেবে ধুলোয় যাচ্ছে মান
    দু-চারটি কবিতা হয়ত আবৃত্তি হয়
    তা কিছু পুরাতন কবিতা
    কর্পোরেট স্টাইলকে জাতে তুলবার বা
    সৃষ্টিশীল হয়ে উঠবার সবই-তা
    বই লিখে না কেউ, গল্প লিখে না কেউ
    এসব দিয়ে কাজ নেই কোন
    অহেতুক সময়ে অবচয় মাত্র
    গ্রামের মাঠগুলোও বিষন্ন পড়ে রয়
    পড়ন্ত বিকালেও যেন ধু-ধু করে
    ছেলেগুলো ফিরে গেছে অন্যত্র
    পড়াশোনার অনেক চাপ
    মা বলেছে, ভাল চাকরী পেতে হবে
    একটা টুকটুকে বউ পেতে
    তোমাকে হতেই হবে
    সরকারী বা কর্পোরেট দাস
    তোমাকে হতে হবে একটা মেশিন, টাকার মেশিন
    যবে সন্ধ্যে নামে শহর জুড়ে
    লাল-নীল আলো ঝলকে উঠে
    তখন, বিলের ফর্দ হাতে রেস্টুরেন্ট
    তাই হওয়া চাই কনফিডেন্ট
    যাত্রা পালা, বাউলারা, বিদেয় হয়েছে
    পাপমুক্ত হয়ে জাত অনেক ধার্মিক
    চাকচিক্যময় বহিরাবরণে
    আমরা মানিয়ে নিয়েছি
    আমরাই নির্ভিক।
    সান বাঁধানো পুকুর ঘাটে
    পূর্নিমার চাঁদে মধ্য রাতে
    এখন মোটেই কেউ স্বপ্ন দেখেনা
    দু-কোটি টাকা খরচে
    দেড়হাজার স্কয়ার ফিটের টাইলস করা
    এই যে বৃহৎ ফ্লাট খানা
    আমার বউ বাচ্চা নিয়ে কাটাচ্ছি সময়
    এই আমরাই আছি বেশ।

    4
    4 Comments

m.rashiduzzaman

researcher, writer ‍and content editor

who reads, he leads

Friends

Profile Photo
Jabed A Emon
@jabedaemongmail-com
Profile Photo
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
Profile Photo
Shohag arnob
@shohagarnobgmail-com
Profile Photo
Kazi-Salauddin
@kazi-salauddin
Profile Photo
Sheikh-Abdullah-Noor
@sheikh-abdullah-noor
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
MD. Osman Ghani
@osmanghani
Profile Photo
Arfadul islam Arman
@arfadulislamarman00
Skip to toolbar