Profile Photo

মোঃ আমজাদ হোসাইনOffline

  • ┏━━━━ ﷽━━━━┓
    ꧁ ভক্তের আকুতি 🌺
    মোঃ আমজাদ হোসাইন ꧂
    🌺
    ┗━━━━ ﷽━━━━┛
    তোমার লেখায় তিয়াস মিটে
    তোমার লেখায় প্রাণ,
    তোমায় লেখায় মিষ্টি-মধুর
    পুষ্প-ফুলেল গ্রাণ।
    তোমায় লেখায় সাধক ঋষি
    তোমায় লেখায় জ্ঞান,
    তোমায় লেখায় সুক্ষদর্শী
    শব্দস্নানে ধ্যান।
    তোমার লেখায় পক্বতা সব
    সখ্যতা দাও ঢেলে,
    তোমায় লেখায় পুষ্পকরথ
    একটু পয়দ পেলে।
    তোমায় লেখায় ধর্ম-কর্ম
    জাত-বেজাতের কথা,
    তোমার লেখায় ভঙ্গ করে
    অচ্ছ-রূপি প্রথা।
    তোমায় লেখায় হরহামেশা
    কৃষ্ণ-সফেদ এক,
    তোমায় লেখায় ফুল-ফুটানো
    জাগ্রত বিবেক।
    তোমার লেখায় ধনী-গরিব
    আঁজলা সমমান,
    তোমার লেখায় এক সারথী
    জাগ্রত প্রমাণ।
    তোমায় লেখায় হাজার বছর
    হাজার প্রাণের ভিড়,
    তোমায় লেখায় বাঁচতে শেখায়
    উঁচু করে শির।

    আজকে তোমার জন্মদিনে
    মনে শোকের বীণ,
    কেমনে তোমায় ভুলি কবি
    জাগ্রত চিরদিন।

    তোমায় স্মরি কাব্যসুধায়
    তোমার স্মরি মনপ্রাণে,
    তোমার দেয়া স্বর্ণকলি
    ছড়িয়েছে সুঘ্রাণে।
    ==============.
    [[ বিদ্রঃ উক্ত লেখাটি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে জন্মদিন উপলেক্ষে উৎসর্গ করলাম। আমার কাব্যগুরু তোমাকে আল্লাহ্ জান্নাতের উচ্চমাকাম নসিব করুক। আমীন! আমীন! আমিন। ]] See less

    11
    6 Comments

Friends

Skip to toolbar