Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    ঈমান নামে আমল যদি
    সাংবাদিক আবু তাহের

    দু’দিন পরে ভূবন ছেড়ে
    যাবে মাটির ঘরে,
    রইবে পড়ে দালান কোঠা
    স্বজন হবে পরে।

    কবর নামে আঁধার ঘরে
    নেই গো আলো বাতি,
    ডাকলে নাহি শুনবে সেথা
    ভব মাঝের সাথি।

    দ্বীনের আলো থাকলে প্রাণে
    জ্বলবে সেথা আলো,
    কবর ঘরে পাপের দেহে
    দেখবে নিকষ কালো।

    নবীর বাণী হাদিস খানি
    মেনে চললে তুমি,
    রোজ হাশরে দ্বীনের নবী
    খাবে তোমায় চুমি।

    ঈমান নামে আমল যদি
    থাকে মানব প্রাণে,
    কবর ঘরে শান্তি মিলে
    সুবাস বায়ু ঘ্রাণে।

    5
    3 Comments
Skip to toolbar