Profile Photo

Md. Riaz Sinha AymanOffline

  • riaz018hi71
  • Profile picture of Md. Riaz Sinha Ayman

    Md. Riaz Sinha Ayman

    3 years, 10 months ago

    বীর
    এই পৃথ্বীর বুকে দুলছে তোর শির
    শির নিহারি হামারি নতশির এই হিমাদ্রীর
    মাতৃকালয়ে বেধেছিস তুই নীড়,
    আছে লুকায়িত মহাবিশ্বে তোর রণতীর।
    চুখের পলকে হয়ে যাস তুই মীর,
    তুই বীর! তুই বীর! তুই বীর!

    মহাকাব্যে তুই রাতের আঁধারের তাঁরা
    তুই শেষ রাতের মুক্ত আকাশের নীহারিকা।
    মহাপ্রলয় তোকে দিয়েছে রে সাড়া,
    সাইক্লোন তুফান করছে তোর ভয়ে তাড়া!
    তুই সূর্যের চেয়েও উত্তপ্ত এক শিকা।

    কম্পনে তোর থরো থরো কাঁপছে সব দ্রাঘিমারেখা
    করিস ধ্বংস বিপদজনক শত গ্রহাণুপুঞ্জিকা
    ছেদন করে এসেছিস তুই কর্কটক্লান্তি রেখা
    মহাকাশে তুই বিশাল বড় শিলা।

    দিস নারে আসতে কোন শত্রুকে পার হয়ে সীমানাপ্রান্ত,
    তরিতে গলিতে ছুটে চলিস, তুই সঞ্চারি ভুমিকম্প।
    বুকে বুলেট নিয়ে ছুটে চলিস তুই পাহাড় ভেদ করে,
    থাকিস না কখনোই হয়ে স্তম্ভ।

    মানুষ তোরে করে সেলুট, তুই নয় তো ভীতু,
    করিস না রে কখনো তুই মাথা নিচু।

    লুন্ঠিত হয়ে খুজছে তোকে, তুই হস না তো ভ্রান্ত,
    ছুটে চলিস যে তুই প্রয়োজনে দূর প্রান্ত
    করতে পারে না তোরে কেউ ক্লান্ত
    হয় শত্রু তোর আঘাতে প্লাবিত।

    মানুষ তরে খুজছে যে আজ শোষিত হয়ে,
    তুই দাঁড়া রে একটু গিয়ে দুঃখী হয়ে তাদের পাশে।

    রাখরে জাগ্রত তোরই বিশাল শির!
    শিরই নেহারি হামারি নতশির এই হিমাদ্রীর
    তুই বীর, তুই বীর, তুই বীর।।

    7
    2 Comments
Skip to toolbar