Profile Photo

Surja Mohon RayOffline

  • Surja1916017
  • Profile picture of Surja Mohon Ray

    Surja Mohon Ray

    3 years, 10 months ago

    তুমি চলে যাওয়ার পর অনেক কিছুই হয়ে গেলো।
    অনেক কিছুই পাল্টে গেলো। তুমি হয়তো জানো না, ওইযে চার মাথার মোরে যে ঝুপড়ি টা তে আমরা দুজনে বসে প্রায় করা লিকারের চা খেতাম সেটা আর এখন নেই;
    ওখানে এখন বর অট্টালিকা,নিচ তলায় পোল্ট্রি ফার্ম, ফার্মের তীব্র গন্ধের বিপরীতে তোমার চুমুক দেওয়া চায়ের গন্ধ যে হটাৎ কখন মিলিয়ে গেলো আমি টের ও পেলাম না।
    ক্যাম্পাসের যে জায়গাটায় আমরা রোজ রোদ পোহাতাম সেই জায়গাটায় এখন আর তেমন রোদ আসে না, পাশের গাছ গুলো আড়াল করে শুষে নিয়েছে সব রোদ। সেই আবছা রোদ আর আগের মতো মিষ্টি লাগে না।
    সব কিছুই পালটে গেছে…
    আচ্ছা তোমার কি মনে আছে ,ওই যে কামার পাড়ার শ্যামবর্ণের তমালিকা নামের মেয়েটাকে ? সবুজ নামের একটা ছেলের সাথে প্রেম করতো,মনে নেই? তুমি যে বলেছিলে টিকবে না ওদের এই সম্পর্ক টা , ওই সম্পর্কটা টিকে গেছে , গেলো সতের তারিখে ওদের বিয়ে হলো।অথচ রুমানার বিয়ে হয়ে গেলো অন্য একটা ছেলের সাথে । উদয় এখন রুমানার বিরহে প্রায় মধ্যরাতে বালিশ ভেজায়।
    দেখো সব কিছু পাল্টে গেছে,
    একসময়ের ভাঙ্গা পুরোনো শহর টাও দেখি আজ নিল লাল বাতি দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ।
    হোটেলের জায়গায় এখন দেখি ইয়া বড় বড় রেস্টুরেন্ট, জেব্রা ক্রসিং এর জায়গায় বড় বড় ফ্লাইওভার।
    চেনা শহর হয়ে গেছে এখন অচেনা ঢাকা!
    প্রিয় সব জায়গা যেনো অচেনা রেল স্টেশন। সব কিছুই কিভাবে কিভাবে যেনো পাল্টে গেল,খুব অদ্ভুত ভাবে।
    তবে ফুলের দোকান গুলো দেখলাম শুধু পাল্টায় নি; হয়তো ভিতরে ভিতরে ফুলের দাম বেড়ে গিয়েছে ঠিকই ,
    ফুলের সাথে ভালোবাসার দাম ও বেড়ে গেছে এতদিনে হয়তো ,
    আগের মতো দশ টাকার লাল গোলাপে এই যুগে কি আর ভালোবাসা মিলে?
    এতো পরিবর্তন,এতো উন্নয়নে এতো নতুনত্বের স্রোতে তুমিও হয়তো ভেসে গেছ পুরাতন শহর থেকে বহু ক্রোশ দূরে।
    এখন তোমারও হয়তো দাম বেড়েছে অনেক! ,সভ্যতার ছোঁয়া, আর দামী ব্র্যান্ডে তুমি এখন অনেক বরসর রকমের কোনো এক ব্যাক্তিত্ব হবে।
    সব কিছুই পাল্টে গেলো এভাবেই,
    কেনো জানি শুধু আমি পাল্টে যেতে পারলাম না।
    আমি এখনো আগের মতই আছি একদম ।
    এখনো সেই নব্বই দশকের পুরাতন আবেগ , এখনো সেই দশ টাকা দামের গোলাপ ফুলে এক সাগর ভালোবাসা খোঁজার পুরনো বদঅভ্যাস , এখনো দামী রেস্টুরেন্টে কাটা চামচের বদলে হাত দিয়ে গ্রোগ্রাসে গিলে ফেলার অভ্যাস এসব বদঅভ্যাস এখনো যায় নি আমার ।আমি এখনো প্রতিদিন বয়ে বেড়াচ্ছি এসব পুরনো যুগের পুরাতন সব স্মৃতি নিয়ে !
    তবে তুমি বিশ্বাস কর আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি কখনো , হটাৎ পালটে যাওয়ার এই তীব্র স্রোতে আমি ও গা ভাসাতে গিয়েছিলাম বারবার কিন্তু ব্যার্থ হয়ে ফিরেছি প্রতিবার ।
    মনের ভিতর ব্যর্থতার কতো সালিশও বসিয়েছি , সেই ব্যর্থতার একতরফা জবাদিহি ও করে গেছি কতো হিসেব নেই তার ,নিজের জন্য কঠিন থেকে কঠিনতর দন্ড নির্ধারণ করেছিও বারবার।
    কিন্তু আমি তবুও পাল্টাতে পারি নি , হয় তো আর পাল্টাতেও পারবো না কোনোদিন।
    হয়তো এই ধ্রুব জীবন নিয়ে না পাল্টিয়ে এভাবেই ফুরিয়ে যাবো কোনো একদিন..

    6
    1 Comment
    • “এখনো প্রতিদিন বয়ে বেড়াচ্ছি এসব পুরনো যুগের পুরাতন সব স্মৃতি নিয়ে !” কতজনের বুকের মধ্যেকার হাহাকার যে তুলে ধরেছেন শুধু এই লাইনেই! খুব ভালো লাগলো।

Skip to toolbar