Profile Photo

Jahid-HassanOffline

  • Jahid-Hassan
  • Profile picture of Jahid-Hassan

    Jahid-Hassan

    3 years, 10 months ago

    স্ত্রীর পত্র
    গাজী মুহাম্মদ জাহিদ হাসান

    শুরুতে আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ো
    আশাকরি তুমি ভালো আছো; আমিও ভালো প্রিয়ো
    পরসমাচার এই যে, সাহেব আরজি তোমার কাছে-
    জ্ঞান বুদ্ধি এতটুকুও কি তোমার মাথায় আছে।

    পৌছে তুমি পত্র দেবে এ কথাই বলে গেলে
    এত দিন হলো তবুও তোমার সময় নাহি মেলে,

    যাও! যাও! আর কহিব না কথা করেছি অভিমান
    এখন আমি রেগেই আছি পাহাড় সমান-
    নিষ্ঠুর বটে পূরুষ মানুষ পাষাণ তোমার মনে
    কেউ যে তোমার পথ চেয়ে আছে ভাবো কি কোন ক্ষণে ?
    বুঝতে তুমি হইলে নারী, “নারীর মনের ব্যথা”
    কি হলো তোমার বোবার মত বলো না যে কথা।

    তাহার পরে কইটি ছত্র বড়ই করুণ লেখা
    সেটুকু পড়ে আপন মনে চুপকে গেলাম একা

    অপর পাতায় আরও লিখেছে শোন শোন মন দিয়ে-
    সামনের মাসে আসবে বাড়ি ক’দিন ছুটি নিয়ে।
    একাকী বাটীতে রহেনা’ক মন উতলা তব লাগি
    সারা নিশি কত কাটিয়া গেল একেলা নিরবে জাগি,
    ও হ্যাঁ হ্যাঁ ভুলেই গেছি দেখ্ দেখি ধুৎতুরি !
    সঙ্গে যেন আসে আমার ঢাকাই রেশমী চুড়ি।

    চাহিনা আমি গজমতি হার চাহিনা ঘুগরি মল
    এতটুকু শুধু চাই গো প্রিয়ো করোনা আমায় ছল
    ক্ষুদ্র অতি শর্ষের দানা ক্ষুদ্র বাষ্প কণা –
    তাহার চেয়েও নারীর জীবন ক্ষুদ্র স্বামী বিনা।
    শুনেছি তোমার অফিসের মেম অনেক সুন্দরী
    তাহার পানে কভূ না চেয়ো তোমার পায়ে ধরি,
    দৃষ্টি ওদের লোলুপময় ভিতরের পানি লোনা-
    বাহিরে ওদের চকচকে যেমনি নকল শোনা।
    মনে রেখো ওগো দেশে সহজ দ্বিগুন ভার
    দেশেতে ঠাকুতে বিদেশে কুকুর লাউয়ের কাঁটায় ধার
    নিজের প্রতি রাখিও খেয়াল সর্ব সময় ধরে
    জীবনের চেয়ে বড় কিছু নেই সকল জীবের তরে।

    ভালো থেকো ওগো ভালো থেকো কথা হবে আবার পরে
    সময় মত আহার করিবে সন্ধ্যায় ফিরিবে ঘরে-
    বেশি রাত আর জাগিবেনা কভূ আমাদের মিছে ভেবে
    পত্র পাইয়া অবশ্যই করে উত্তর পাঠায়ে দেবে।

    বাবা-মা সবাই রহিয়াছে ভালো; ভালো আছে ছোট খোকা
    এঘরে ওঘরে ঘুরে ঘুরে তোমায় পায়যে শুধুই ধোকা,
    ভূল ত্রুটি হইলে কিছু করে দিয়ো প্রিয়ো ক্ষমা-
    আজকের মত করছি শেষ, ইতি তোমার প্রিয়োতমা।।
    “মনোরমা”

    রাত : ৩,০০
    ৯ ই সেপ্টেম্বর-২০০৪ ইং
    সারুলিয়া, ডেমরা, ঢাকা।

    7
    3 Comments
Skip to toolbar