-
খুব করে বকে দিও একদিন ; তখন,
কখন ?
ভালোবেসে তোমার কাছে আসবো যখন !
তারপর ?
অভিমান হবে,
বেশতো,
অভিমানে গাল ফোলাবো ।
তুমি সোহাগে-অনুরাগে মান ভাঙ্গাবে !তারপর ?
আবারো তোমার সন্নিধানে আসবো,
তুমি বকবে, অভিমানী আমি গাল ফোলাবো; পুনর্বার,বারংবার ।অনন্তর ?
তুমি মান ভাঙ্গাবে !সেইতো ওই একই হলো ।
বারংবার ভৎর্সনায় ভালো লাগে না,
তারচেয়ে বরং কাছেই এসো না ।তবে যে আমার তোমায় আর অতিক্রম করা হবে না কোনদিনই,
তোমার অতলান্তে অতিকায় আমার যে হৃদয়ঙ্গম ; তা নিরবধি অধরাই থেকে যাবে ।
তোমার পরশ স্পর্শে অত্যুজ্জ্বল আমি প্রতিনিয়ত পুনর্জীবিত হবোনা,
প্রাণান্ত এই পৃথিবীতে নির্জীব প্রাণিতের ন্যায় কেবল বেঁচে থাকব, কেবলই বেঁচে থাকবো ।।4 Comments
Friends
R.H.-Shanto
@r-h-shanto
Md.Rekayet Hossain Dhrubo
@rekayet45
Hafiz-Abdullah-Nazim-Al-Mamun
@hafiz-abdullah-nazim-al-mamun
Sadia-Nizamy
@sadia-nizamy
মো. বাদল রহমান
@badol-rahman
মোঃ জাহিদ হাসান
@md-zahid-hasan-2
মুহাম্মদ ফজলে রাব্বি
@rabbi017
Zibon-Nahar-Mukti
@zibon-nahar-mukti
Md. Tasbiduzzaman Maruf
@tasbidzaman



শুভকামনা… —