Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    3 years, 8 months ago

    বিপ্রতীক
    এবং অপর জন….৭

    কেমন আছো?

    যেমন দেখছো ইদানিং
    ভেজা রাস্তায় নিয়ন বাতির
    অপাথির্ব শহরের মতো।
    মাঝে মাঝে নিজেকে দেখি,
    ক্রুশে, যীশুর মতো ঝুলে আছি
    নিঃপ্রান, অন্ধকারে ভেঙ্গে গেছি
    হাটু গেড়ে, শুধু একটা জারুল গাছ
    মুখ নামিয়ে থাকে, যদিও তার ডালে,
    কোন পাখি বসে না, কিন্তু তার
    ফুল ঝরেনা কখনো।।

    উল্টোপাল্টা বলে কি লুুকাও
    কার কাছে? এই স্বচ্ছ জলে, গভীরের
    পাথর কি মুখ লুকাতে পারে?

    তাহলে বলি, ভিখেরির মতো,
    রাস্তা বদলেছি শুধু,
    যার দানে, দাক্ষিন্যে
    জীবন ভিজেছে এতকাল
    তাকে এড়িয়ে গেছি, শুষ্ক
    মরুর মতো। এমনই আছি
    আজকাল, হাত পেতে
    দাঁড়াবো না বলে, বুক পেতেছি
    জিউসের শকুনের নখে।

    হুমম, বিশ্বাস করো, এই রাতে
    ষ্টেশন ছেড়েছে ট্রেন, আমায় ফেলে।
    একটা শকুন, তোতা পাখি সাজে
    রোজ, আমার উঠোনে।।

    6
    2 Comments
Skip to toolbar