Profile Photo

Abdullah Bin SiddiqueOffline

  • abdullah@12
  • Profile picture of Abdullah Bin Siddique

    Abdullah Bin Siddique

    3 years, 7 months ago

    কেউ আপনাকে মনপ্রাণ দিয়ে চাচ্ছে। কখনো ঠুনকো অজুহাতে আপনাকে বারবার ডাকছে। কিংবা আপনার সামান্য দৃষ্টি আকর্ষণ করতে কতো কিছু করে যাচ্ছে। তার বারবার ডাকাতে আপনার হয়তো বিরক্ত লাগছে, কিংবা রাগ লাগছে।

    সে ছেলেমানুষী আচরণ করছে আপনার সাথে। বিভিন্ন ভাবে বুঝাতে চাচ্ছে, আপনার প্রতি তার কি অনুভূতি কাজ করে তা। তার জন্য সে এমন কিছু করছে, যা তার সাথে মোটেও যাচ্ছেনা। আপনাকে কাছে পাবার আকুতিতে সে এমন অনেক কিছুই করছে, যা হয়তো আসলেই ঠিক না।

    আপনার তার প্রতি হয়তো কোন আবেগ কাজ করেনা। কিংবা তার প্রতি আপনার কোন অনুভূতিই হয়তো নেই! আর এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কার প্রতি আপনার অনুভূতি কাজ করবে কি করবে না! আপনার হয়তো তার এই আপনার প্রতি ভালোবাসাকে মানসিক নির্যাতনও মনে হতে পারে!

    তার এই ব্যাপারগুলো অনেক সময় আপনার মাঝে হাস্যরসের সৃষ্টি করছে। হয়তো তার এই কান্ড কারখানায় আপনি বেশ মজা পাচ্ছেন। সে হয়তো অনেক আবেগ নিয়ে আপনাকে কিছু বললো, আর আপনি সেটা সিরিয়াস ভাবে তো নিলেনই না বরঞ্চ মজা পেলেন। আর সেটা তাকে বুঝিয়েও দিলেন।

    আপনার জায়গায় আপনি পুরোপুরি ঠিক আছেন। কার প্রতি আপনার অনুভূতি কাজ করবে কি করবে না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে আপনার কোন অধিকার নেই, কারো অনুভূতি নিয়ে মজা করার। সে অনেক আবেগ নিয়ে আপনাকে একটা কথা বললো,আর আপনি সেটা নিয়ে মজা করলেন, এটা কি ঠিক?

    আপনার কাছে হয়তো মানুষটাকে বোকা মনে হচ্ছে। এমনও তো হতে পারে, সে শুধু আপনার কাছেই বোকা! হয়তো ইচ্ছে করেই আপনার কাছে বোকা হয়। সবকিছু জেনে বুঝেই হয়তো আপনার কাছে সে বোকা হচ্ছে।

    এ কথাটা জানেন তো,বোকারাই সত্যিকারের ভালোবাসতে পারে। সে বোকা বলেই আপনাকে এতোটা ভালোবাসে। চালাক হলে তো সে কবেই ছেড়ে চলে যেতো!

    3
    2 Comments

Friends

Profile Photo
Sumaya-Parveen
@sumaya-parveen
Profile Photo
Rokshana-Akther
@rokshana-akther
Profile Photo
Sabbir-Anam
@sabbir-anam
Profile Photo
Md. Mazharul Islam
@mazharul4981
Profile Photo
Md.abutaher tonmoy
@abutahertonmoy
Profile Photo
H-K-ShAmme
@h-k-shamme
Profile Photo
Abdulla Al Maruf
@marufrumman0836gmail-com
Profile Photo
shanzida hossain
@shanzida
Skip to toolbar