Profile Photo

Mamtaz HasanOffline

  • Mamtaz
  • Profile picture of Mamtaz Hasan

    Mamtaz Hasan

    3 years, 6 months ago

    কিসের এত খেলা !
    চারদিকে কেবল ‘খেলার’ আওয়াজ। বোঝা যাচ্ছেনা কীসের এত খেলা। রাজনীতিকেরা বলছেন খেলা হবে।কেউ বলছেন মাঠে কেউ বলছেন রাজপথে খেলা হবে। খেলা অবশ্যি একটি সাধারণ বিষয়। দেশের মানুষ খেলা দেখতে খুব পছন্দ করেন।খেলার খবর প্রচারিত হবার পরে তারা বেশ আগ্রহের সংগে অপেক্ষা করেন কখন খেলার দিনটি আসবে,তারা খেলাটা দেখতে পাবেন।কিন্তু এখন ঘটছে উল্টো। মানুষ ভয়ে আছেন এবং চাচ্ছেন যেন এই খেলাটা না হয়। এই খেলার দৃশ্যপট ভয়াবহ। বর্তমানে চলছে কেবল আয়োজন তাতেই সবাই ভয়ে সিঁটিয়ে গেছেন।বিভিন্ন বিভাগে জনসভা হচ্ছে। সেখানে বহু লোকের সমাগম। সভা ঢাকাতেও হচ্ছে ,সমাগম যথারীতি কম নয়। এখন মাঠে জড়ো হওয়া যদি এই সকল লোকজন যদি খেল কথিত মত খেলতে শুরু করেন। তাহলে শুরু হবে বিরাট লড়াইে। একে অপরের বিরুদ্ধে খেলবেন কী দিয়ে কী নিয়ে কী বিষয়ে তার কোন ঠিক নাই।কাজেই একটা বিরাট লড়াই না হয়েই পারেনা।সাধারণ মানুষ তাই এসব খেলা নিয়ে তটস্থ।রাজনীতিকদের কান্ডজ্ঞানের আগামাথা পাওয়া যাচ্ছেনা। মানুষের ভয়কে তারা আমলে নিচ্ছেননা। তাদের কাছে পরস্পরের বিরুদ্ধে খেলাটাই মুখ্য।তারা এতটা ভয়ানক হয়ে উঠলেন কেন। ভয়ংকর খেলা কি তাদের খুব দরকার।সাধারণ মানুষের ভিতিকে অগ্রাহ্য করে কেন এই খেলাটা খেলতে হবে।
    আসল কথা হল ক্ষমতার পালাবদল দেশে সবচেয়ে বড় খেলা।এখানে মানুষের কোন দাম নেই। চারদিকে খেলার সোরগোলের মধ্য দিয়ে সে কথাটাই প্রমাণিত হচ্ছে।রাজনীতিকগণ মৌখিক লড়াইয়ের মধ্য দিয়ে অজান্তেই নিজেদের প্রকৃত চরিত্রটা প্রকাশ করছেন সুন্দরভাবে । সে কারণে ভবিষ্যতের বিজয়ী দল ও পরাজিত দল উভয়েই সমান বাহ্বা পেতে পারেন।

    3
    5 Comments
    • গোছানো লেখা। লেখার বিষয়বস্তু ভালো লাগলো।

    • যখন মাঠে সিংহ আর ব্যাঘ্র লড়াইতে নামে তখন দুর্বল জন্তুরা ভয়ে লেজ গুটিয়ে পালায়। খেলারাম যতদিন পারিস খেলে যা। দুর্বল জনতা গা ঢাকা দিয়েই কাটাবে। এভাবেই চলে যাবে দিনের পর দিন। জনতার কাছে বাড়বে বাঘ-সিংহের ঋণ।

    • খেলা খেলা সারাবেলা, একোন খেলা আপন মনে!

    • খেলা আনন্দের জিনিস কিন্তু খেলতে খেলতে খেলার সংজ্ঞাই বদলে যাচ্ছে!

Skip to toolbar