Profile Photo

Payel Akhter Jyoti NurOffline

  • Payel
  • Profile picture of Payel Akhter Jyoti Nur

    Payel Akhter Jyoti Nur

    3 years, 6 months ago

    💛শুনুন এক অপূর্ণতার গল্প বলি ……….

    পায়েল

    কোন একদিন কথা হয়েছিল
    খুব স্বাভাবিক নিয়মেই
    অপরিচিত কেও ,
    কিছু টা লেখা হয়েছিল
    ,,অস্থিরতার মাঝে খানিক টা জানা হয়েছিল ,
    বুঝে ওঠার আগেই আবার অপরিচিত কেও ,
    আবার কোন অবেলায় তোমার বার্তা দেখে কিছুটা অবাক দৃষ্টিতে তাকাই,
    একি সেই তুমি ,
    কথা হয়েছিল কিছু ক্ষন ,
    নাকি কিছু যুগের বাহানাই ,
    কেমন আছ ?
    কেমন ছিলে?
    বার্তালাপ এ খানিকটা চেনা হলো ,
    বুঝলাম তুমি খুব ব‍্যাস্ত এক মানুষ ,
    ব‍্যাস্ততার মাঝে হারিয়ে যাওয়া টা
    তোমার হয়তো নিয়ম ,

    আবার যখন হারালে ,কোন অচেনা দেশে ,খুজা হয়েছিল ,খানিকটা ,মনেও পড়েছিল ,ভেবেই নিয়েছিলাম ,আমাদের কখনো হবেনা কাব‍্যের সুরে আলাপ ,হবেনা নতুন কোন কবিতা লেখা

    কিন্তু এভাবে যান্ত্রিক এক অনাকাঙ্ক্ষিত মেসেজ
    যেন কিছু ক্ষন কে বাড়িয়ে দিয়ে আরো কিছু ক্ষন আরো কিছু যুগে রুপান্তরিত হতে চলেছে,
    হয়ত হবে রাবিন্দ্রিক আলাপ ,হবে নয়তো ,সময়ের ইতি ঘটবে এই বেলায়,

    চলতে চলতে কিছুক্ষন থেকে
    আজ কিছু যুগের আকাঙ্খা,
    হয়তো হবেনা রাবিন্দ্রিক প্রেম
    কিন্তু গোধূলি তে একসাথে হাটাতে চাওয়া
    স্টেশনের ভিরের মাঝে ,নয়তো ট্রেনের কামরায়,একসাথে বহুদূর পথ পার করার ইচ্ছে,
    দিনের আকাশে, রাতের জোৎস্নার আলোতে,তারারা সাক্ষী হয়ে থাকবে ,

    🙂আমি না হয় কবি
    তুমি আমার কবিতায় রবে ,
    চাওয়াটা আমার ভাবনাতে
    শুধু না বাস্তবে তুমি আমারি হবে

    আসলেই ইচ্ছে নেই
    রাবিন্দ্রিক প্রেমের ,
    তুমি না হয় কবরের পরেও সঙ্গী হবে ,
    যখন থাকবেনা আর যৌবন ঠিক তখনো একি সাথেই হাটবো , সারাজীবন এর জন্য সঙ্গিনী হবো
    এইতো কিছু চাওয়া
    চাওয়া গুলো কেমন দৃঢ় হয়ে গেছে
    সময়কে শুধু অপাওয়া

    এই কিছুক্ষণ অসীমের মাঝে পূর্নতা পাবে
    নাকি অবেলায় অনুভূতি গুলো ঝড়ে যাবে ……..ঝড়ে যাবে🙂

    6
    7 Comments
Skip to toolbar