-
একটা কথা রাখবেন,
আর কখনো ফুল উপহার চাইবেন না।
আমি না বলতে পারবো না,
আড়ালে ছুড়ে ফেলা ফুলের শব্দ নেই,
তাই ওরা কখনো চিৎকার দিতে পারে না,
আপনি আমার সবটা নিয়ে নিন,
আমার কুড়ি বছর এর শরীর,
নতুন বসন্তের ছোয়া লাগানো চুলের গন্ধ,
অথবা,
অথবা সদ্য আপনার হাতে আহত হওয়া একটা কিশোরীর হৃদয়,
অথবা বুকের ওপরের মাংসের স্তূপ,
সব নিয়ে নিন,
তবু আপনার ঐ আগুনের চোখে আর কোন শহরে চাইবেন না।
দয়াকরে আর পোড়াবেন না নতুন করে কোন শহর।
আমি জানি হে আমি জানি এই পোড়ার ক্ষত কত গভীর,
কিন্তু আপনার কাচতীব্র মন,
কখনো অনুভব করবে না তার তাপ,
তাই আপনার কাছে আমার অনুরোধ,
আমার এই শেষ একটি কথা রাখুন,
শেষ হয়ে যাবার আগে শেষ বার না হয় আমাকেই পুড়িয়ে যান,
তবু নতুন করে আর কারো মনের সমাধি করবেন না।।3 Comments
Friends
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
abhadekho22
@abhadekho22
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Rokshana-Akther
@rokshana-akther
Medha-Islam
@medha-islam
নদী
@nodie
Arnob-Paul-Santu
@arnob-paul-santu
Shrabon
@shrabon


দারুণ উপস্থাপন কবি