Profile Photo

নীলিদ্রিমা তন্বী (রোদেলা )Offline

  • Marzia-Mahabub
  • অভিমান…

    বহুদিন পরে ,
    এক বিষন্ন রাত্তিরে
    ভাঙ্গা ভাঙ্গা স্মৃতিবেদনা নিয়ে
    হাজির হইলাম ছেড়ে দেওয়া সেই চৌকাঠে ,
    রিক্ত কন্ঠে…
    ছুঁড়ে ফেলা কলমটারে-
    কহিলাম , হ্যাঁ রে
    পড়ে নাই মনে এই তুচ্ছ আমি টারে ?
    আমার প্রাণে দিল ছুরিয়া বেদনার কালবৈশাখী…
    নিশ্চুপ আমি শুনিয়েছি তার অভিমানী যত বাণী ,,,
    কহিল মোরে
    আজ হঠাৎ কেন দাঁড়ায়ে তুমি আমার দুয়ারে ?
    কি করিয়াছিলাম দোষে হে !?
    দিলে সীমাহীন বিরহ…
    কি করিয়াছিলাম দোষে হে !?
    জরাইলে মোরে বিষন্ন একাকিত্বে…
    দোষ কি মোর ইহাই
    ছিলাম পাশে অনুরাগে বিরাগে
    দোষ কি মোর ইহাই –
    ভাগ করিয়া নিয়াছিলাম যত দুঃখ কষ্ট ব্যাথা !
    দোষ কি মোর ইহাই –
    করিনি কখনো পর !
    কহিলাম আমি মৃদু হাসি হেসে ,,,
    মনে আছে তাহার কথা ?
    যারে নিয়া লিখিতাম আনমনা যত কবিতা”
    ভুলিনি মনে আছে
    সে যে দিলে না আর ধরা
    তবু ,
    কেরে নিলো রঙ মাখানো শত কবিতা
    দিয়ে গেল যত বিরহের বর্ণহীনতা
    সাধিতেছো এখনো কী তাহারে ?
    থাক না তবে যত আনমনা ইতিকথা
    অভিমান করিও না আর ,
    ভুলিয়া যাও তবে বিষন্নতার রাগ
    আপন করিয়া লও নিবেদিত কবিটারে ,
    দিও না তুমিয়ো ঠেলিয়া দূরে…
    অভিমান করিও না আর ,
    বলিলো আমারে ~
    তুমি সরায়েছো দূরে
    তবু ,,,
    আমি ছিলাম তোমারি বিরহের অভিমানে !

    4
    3 Comments
    • মান-অভিমান ভুলে ভালোবাসা আসুক ফিরে! শুভেচ্ছা নেবেন সুন্দর কবিতাটির জন্যে!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বিরহের করুণ সুর, অভিমানী আত্মার সাথে কথোপকথন এবং ফেলে আসা ভালোবাসার প্রতি এক তীব্র আসক্তি তুলে ধরেছেন

Skip to toolbar