Profile Photo

ইফফাত আরা ঐশীOffline

  • iffat
  • অপ্রাপ্তি ভালোবাসা

    রাতের আঁধারে মিলিয়ে গেছে,
    অশ্রুসিক্ত অনুভূতিহীন।
    আজ ও বড্ড ভাবায়,
    তুমি বলেছিলে।
    প্রেয়সী তুমি আমার নাই বা হলে,
    তবুও তোমার অস্তিত্বে মিশে যেতে চাই।

    রাত ১২ টা কফির চুমুক এ আকাশের দিকে তাকিয়ে আছি।আজ জোৎস্না রাত।তারা গুলি মিটিমিটি হাসছে। ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে। মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের কিছু স্মৃতি আজ উঁকি দিচ্ছে। তুমি ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে চলে গেলে,আজ ও সেই স্মৃতি গুলো নির্জীব হয়ে গেছে। অতীত কখনো পিছু ছাড়ে না, জানিনা তুমি আসবে কি না?কখনো হবে কি দেখা গোধূলি বিকেল বেলাতে।

    প্রথম অনুভূতি তোমার মন ভোলানো সেই মিষ্টি হাসি।আজ কেন জানি তোমার কথা ভাবাচ্ছে। তুমি নেই তাই ডায়রী তে কিছু আর লিখি না।কেন জানো তুমি যে ছিলে আমার লেখার উৎস।
    আজ ও সেই দিনের কথা ভাবলে প্রাণে সুরের মূর্ছনা জাগে।মনে পড়ে যায় অনুভূতির কথা। বৃষ্টি স্নাত দিনের এক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। তুমি হীনা আমি যে অনুভূতিহীন। তুমি যে কোনো প্লট নও, তুমি হলে আমার ভালবাসার প্রহরী। চেয়েছিলাম মনের প্রহরী হতে, তুমি হীনা সুখ নাহি পাই।
    হাজারো স্বপ্নের জাল বুনেছিলাম তোমার একগুচ্ছ ভালোবাসায়।
    আজ ও কি আগের মতোই আছো,না কি ভুলে গেছো আমার স্মৃতি গুলো।
    সেদিনের পড়ন্ত বিকেলে তোমায় দেখেছি। নতুন করে ভালোবাসার উৎস খুঁজে পেয়েছি।
    বদলাতে চাই নি,তুমি বদলে দিয়েছ।
    জীবন থেকে হাসির উৎস গুলো নষ্ট করে দিয়েছ,
    মনের আকাশ ঢেকে দিয়ে জগতটাকে অন্ধকার করে দিয়েছ।
    স্মৃতির ডায়েরি থেকে সুখের পাতা গুলো ছিড়ে নিয়েছ।
    অবশিষ্ট যে ভালোবাসা টুকু হৃদয়ে ছিল বুক চিরে সে ভালোবাসা কেড়ে নিয়েছ।রক্তাক্ত হৃদয়টা ফেলে রেখে গেছ।একবার ও বাধা দেইনি।যখন সব মেনে রক্তশূন্য হৃদয় নিয়ে সবকিছুর বাহিরে চলে এসেছি।যখন দুচোখ আর কাদে না।জীবন টাকে স্তব্ধ করে দিয়েছি।তখন তোমার কাছে আমি বদলে গেছি।আমি অপরাধী ।কাউকে বদলে যেতে বাধ্য করে যদি বলা হয় তুমি অনেক বদলে গেছ।এর চেয়ে বড় উপহাস আর কি হতে পারে?
    ভালোবাসার গভীরতা আমার জানা নেই।তোমার নেশায় আমি দিশেহারা ।আমাকে তোমার মতোন কেউ ভালোবাসতে পারবে না।আমার ভালোবাসা তোমার জন্য আমার পুরো হৃদয় জুরে।তুমি জানো তোমার কথা ভেবে কত রাত পার করেছি তার হিসাব নেই।আমার অস্তিত্ব তুমি ।তোমার হাসিতে আমার প্রাণ খুজে পাই।তুমি আমার ভালোলাগা নও তুমি আমার ভালোবাসা ।

    আমি তো সেই আবেগী নারী যার সাথে তুমি রাতের অভিসারে ভালোবাসার মূহুর্ত গুলো কাটিয়েছো।রাতের তারারা আমাদের ভালোবাসার সাক্ষী ছিল।অবলীলায় বলে দিতে পারি তোমাকে ছাড়া বেচে থাকা যে কষ্টসাধ্য ।ঝিঝি পোকাড়াও যে অবাক হয়েছিল আমাদের মধুর ভালোবাসা দেখে।আচ্ছা আমাদের তো দুটি মন এক হৃদয়।তবুও কেন আমরা ভিন্নতর। তোমার মিষ্টি হাসিতে পুরো পৃথিবীতে বিরাজ করে।প্রিয়তম আবেগী কন্ঠে বলেছিল ভালোবাসি তোমাকে।তোমার আদুরে মাখা কন্ঠে আছে গভীর নেশা।কেন আমাকে পাগল করো।তুমি কি জানো না তোমার নেশা মাদকাসক্তে পরিণত হয়েছে ।কেন আমাকে স্বপ্ন দেখিয়েছিলে।কেন বলেছিলে তুমি আমার অস্তিত্ব ।কেন বলেছিলে তুমি আমার কবিতার পান্ডুলিপি ।আজ ও তোমার অপেক্ষায় আছি ।ভালোবাসার জালা যে কষ্টের তা আমাকে প্রতিনিয়ত ভাবায়।আজ আমি নিঃস্ব তোমাকে ভালোবেসে ।আমার অস্তিত্বের মাঝে তুমি আজিবন রয়ে যাবে।

    6
    4 Comments
    • কষ্টের অক্ষরে লিখা নীল বেদনার কাব্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনপ্রিয়তার অভিনন্দন লেখিয়েবন্ধু!

Skip to toolbar