Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    1 year, 12 months ago

    দৃষ্টির অগোচরে
    – পি কে সরকার

    দিনে দিনে বেড়ে চলে…
    মনে মনে বেড়ে চলে…
    দূরত্বের দেওয়াল তুলে;
    শান্তি কি খুঁজে পেলে?

    ভাবনায় বাসা বেঁধেছে,
    সন্দেহে বাড়ছে…
    পাহাড়সম অভিযোগের…
    বিষাক্ত তীর ছুঁড়লে তীব্র বেগে।

    বাস্তবতায় কি আছে,
    না কি নেই;
    তা ভাববার অবকাশ নেই
    দায় মুক্তির অজুহাতে;

    কারে দায় দিলে,
    কেনো দিলে;
    তা ভাববার অবকাশ….
    কি আছে?

    মনের গতি, চোখের জ্যোতি,
    বাস্তবতার প্রকৃতি,
    সব কি একি!
    না কি…অন্য কিছু??

    তা কি ভাববার…
    অবকাশ আছে,
    যা দেখি তা নয়,
    যা অদৃশ্য….তা মনে দৃশ্য;

    দৃষ্টির অগোচরে,
    বিষাক্ত তীর সন্দেহে,
    ছুঁড়লে কি…! আন্দাজে,
    ভুল দিশে;

    না কি দিকভ্রান্তে;
    আপনারেই মারলে,
    বিঁধলো তোমায় তীরে…
    তীব্র জ্বালার নীল বিষে।

    7
    4 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar