-
“অস্তিত্বের অন্তরালে সবসময় তুমিই ছিলে।
আবেগ সেই তো তোমার আরেক নাম।
হিমোগ্লোবিনের কনিকা, মস্তিষ্কের অনু।
সব তোমারও দান।”তোমার জন্য বিশেষ কোন দিন নেই আমার। প্রতিটা দিন, প্রতিটা ক্ষণে আছো তুমি ‘বাবা’। আমার শিরা উপশিরায় যখন রক্ত প্রবাহ সৃষ্টি হয়। তখন রক্তকণিকা গুলো তোমার নাম স্বরণ করে। অস্থিমজ্জা গুলো বারবার জানান দেয় এগুলো তোমার অনুতে গড়া। মনন যতই বিদ্রোহ করুক তোমার নামে। মস্তিষ্ক বলে ওরে বোকা তুই যারা বিরুদ্ধে বিদ্রোহ করছিস, সে তো তোর স্রষ্টা।
হে ‘বাবা’ তুমি এইভাবে সর্বদা বিরাজ করো আমার মাঝে। তাই তোমার জন্য বিশেষ কোন দিনের দরকার নেই আমার। আজ তুমি নেই তোমার শূন্যতা পূরণে যদি নিজেকে দান ও করি। তারপর ও সেই শূন্যতা শূন্যই থেকে যাবে।
যেহেতু আমি পর জম্মে বিশ্বাসী তাই বলছি, যেখানে থেকো ভালো থেকো “বাবা”। নিজের প্রতি যত্ন নিও কখনো তো দেখিনি তোমাকে নিজের প্রতি যত্ন নিতে। অবহেলা করো না শরিরের প্রতি। শুধু যে তোমার সন্তান হিসেবে নয়। একজন মানুষ হিসেবে আমি আমৃত্যু তোমার প্রতি কৃতজ্ঞ থাকব হে স্রষ্টা ও শিক্ষক আমার।
যেদিন তোমার অন্তিমে যাত্রা শুরু হবে। সেদিন বাপ ছেলের উদোম বুকের জড়াজড়ি এখনো স্পর্শে আছে আমার।
এখন মনে একটাই আশা আমার মৃত্যুর পর। যদি আমি আমার কর্মে কারণে আবারও পৃথিবীতে আসি কোন রুপে। আমি তোমার সন্তান হতে চাই হে স্রষ্টা আমার। আমি বার বার চাই পৃথিবীতে আমাকে যতবার সৃষ্টি হতে হবে। সেই সৃষ্টির স্রষ্টা যেন তুমি হও হে স্রষ্টা আমার।
কারণ,
আমি কৃতজ্ঞ তোমার দানে,
কৃতজ্ঞ তোমার নামে,
তোমার শিক্ষায় বেঁচে আছে এই ধরাধামে।আজ “বিশ্ব বাবা দিবস” এই দিবস তুমি নেই আমার কাছে। তারপর চিৎকার করে বলছি “বাবা” ভালোবাসি তোমাই।
——-ভালো থাকুক পৃথিবীতে “বাবা” নামে সকল স্রষ্ট—
🌺🙏🌺 শুভ বাবা দিবস 🌺🙏🌺
রাজু বড়ুয়া।
চট্টগ্রাম।1 Comment
Friends
Ibne Sadik
@ibnesadik
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Khayrul-Alam
@khayrul-alam
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Dhali Moin
@dhali-moin
Mohammed Shimul Dhali
@shimuldhali
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
যুবক অনার্য
@jubak
mononesh-das
@mononesh-das

বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা!
পৃথিবীর সকল বাবা ভালো থাকুন! সন্তানেরাও তাদের আগলে রাখুক পরম যত্ন, মমতা আর ভালোবাসায়!