Profile Photo

শেখ মুহাম্মদ আলমগীরOffline

  • Alamgir-Hossain
  • রক্তগঙ্গার বিপ্লব
    শেখ মুহাম্মদ আলমগীর

    গভীর আঁধার হলে যেমন
    আসে সন্নিকটে ভোর
    শহিদ গাজির রক্ত গঙ্গায়
    বিপ্লবের খোলে দোর।

    স্বাধীন দেশে স্বাধীন হরণ
    করেছে স্বৈরাচার
    বৈষম্যের শত জাল বুনে
    দেশ জনপদ ছারখার।

    গুম খুন ধর্ষণ আর অত্যাচার
    নিত্যদিনের সঙ্গী
    বিপ্লব প্রতিবাদী হলে
    তকমা তুলে জঙ্গি।

    মদদ নিয়ে দাদা বাবুর
    শহিদ করল কত
    রক্তে রাঙা জুলাই এসে
    করল বুক ক্ষত।

    ফুলবাড়ী, কুড়িগ্রাম।

    3
    3 Comments
Skip to toolbar