-
স্বাধীনতা
অধিকারের অগ্নিধ্বনি আত্মগ্লানিতে
উদ্বূদ্ধ জনতা …….স্বাধীনতা
সংকল্প রূদ্ধশ্বাস , বিপ্লবী বহতা
পদ্মা, মেঘনা, যমুনা
স্বাধীন বাংলা….স্বাধীনতা
সালামের রক্তে ভেজা শার্ট
বুক পকেটের খোলা চিঠি
আদর্শলিপি (অ, আ, ক, খ…)
৫২ এর পটভূমি….
তারপর এলো ৬৯
আসাদের রক্তাক্ত শরীর
সার্জেন্ট জহুরুল হকের বন্দি শিবির
বাকরূদ্ধ মৃত্যুধ্বনি …গহিন কারাগারে
নাখাল পাড়ার আনোয়ারা বেগম,গুলিবৃদ্ধ দেহ
নিষ্পাপ শিশুর মুখে মৃত মায়ের স্তন্য
তারপর বিভীষিকা ২৫ শে মার্চ
রাজপথে লাশ, ছোপ ছোপ রক্ত
উলঙ্গ যুবতীর দেহ ক্ষত-বিক্ষত
যোনিপথে লৌহ দন্ড ,এসিডে ঝলসানো
বেয়ানটের আঘাতে বিকৃত , বীভৎস
কারো মাথা চূর্ণ বিচূর্ণ, অক্ষিকোটর শূণ্য
পাঁজরের ফুটো দিয়ে হৃদপিন্ড স্বদৃশ্য
কারো হাত পা বাঁধা ,কারো কব্জি কাটা,
পাঁয়ের গিট ভাঙ্গা
কিছু লাশ টুকরো ,টুকরো ,মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন
বুকটা গুলিতে ছিদ্র ছিদ্র |
ঘরে ঘরে অগ্নিশিখা ,
জ্বলছে মৃতদেহ-বৃদ্ধ , বালক , নবজাতক
ড্রেনর গর্তে ফুলে ফেঁপে উঠেছে লাশ
নির্বাসিত মানুষ আজ নিজ দেশে
যাত্রা তাই অজানার উদ্দেশ্যে
বৃষ্টি কাদা পানি -যশোর রোডে
মৃত শিশুর দেহ বুকে জড়িয়ে
ছুটে চলে মা অজানা পথে
স্বামীর মৃতদেহ কোলে ,বসে থাকে কোন বোন
বৃদ্ধ মাকে পিঠে নিয়ে হেঁটে চলে ছেলে……
………………………………………………….
…………………………………………………
তারপর…তারপর স্বাধীনতা
স্বাধীনতা তুমি ক্রোধের লেলিহান শিখা
মৃত্যুকে নয় জয় করার ভয়
স্বাধীনতাকামী যোদ্ধা মোরা
ভেঙ্গে ফেল ঐ শিকল তালা
পরাধীন ঐ সন্ধ্যা তলে
সূর্য স্বাধীন প্রভাত হাসে…….1 Comment
Friends
আবু রায়হান মোহাম্মদ
@aburayhanmohammed
তুষার মাহিন
@tusharmahin26
ইভান
@ivan
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
সা দি য়া (নন্দিনী)
@nandini
JAKIUL ANTO
@jakiulanto
কাজী ম্যাক
@kazimac414gmail-com
ওমর ফারুক আশরাফী
@mdalauddin
Mojib Rsm
@mojibrsm

বাঙালির রক্তক্ষয়ী ইতিহাসের এক জীবন্ত এবং নৃশংস প্রামাণ্যচিত্র