Profile Photo

Hridoyesh NashitOffline

  • HrNashit
  • Profile picture of Hridoyesh Nashit

    Hridoyesh Nashit

    1 month, 2 weeks ago

    আমাদের দেখা হবে আবারো…
    — Hridoyesh Nashit

    আমাদের দেখা হবে আবারো…
    হয়তো তুমি চিনবে না আমায়,
    কিন্তু আমি তো ভুলতে পারিনি তোমায়।

    তোমার বলা প্রতিটি শব্দ
    আজও মনের কোণে বাজে,
    যেভাবে মানুষ তার মূল্যবান জিনিস
    আদরে আগলে রাখে—
    তেমনি তোমার স্মৃতিগুলোও
    আমার হৃদয়ে জমে আছে।

    আমাদের দেখা হবে আবারো…
    হয়তো তুমি চিনবে না আমায়।

    হয়তো একদিন আমি থাকবো
    কোনো এক মসজিদের খাটিয়ায়,
    আর তুমি—
    লাল শাড়ি পরে হেঁটে যাবে
    অন্য কারো সাজানো দুনিয়ায়।

    আমাদের দেখা হবে আবারো…
    হয়তো তুমি চিনবে না আমায়।

    হয়তো আমি থাকবো
    কোনো পাগলখানার এক কোণে,
    আর তুমি থাকবে
    নতুন কারো ভালোবাসার বনে।

    আমাদের দেখা হবে আবারো…
    হয়তো তুমি চিনবে না আমায়।

    হয়তো আমি পারব না তোমায় ভুলতে একটুও,
    আর তখন তুমি—
    অন্য কারো হাত ধরে গড়বে নতুন কোনো গল্প।

    আমাদের দেখা হবে আবারো…
    হয়তো তুমি চিনবে না আমায়।

    হয়তো একদিন হঠাৎ, শখ করে
    তুমি খুঁজবে সেই পাগলটিকে,
    আর পাবে তাকে—
    কোনো এক নীরব গোরস্থানে।

    আমাদের দেখা হবে আবারো…
    হয়তো তুমি চিনবে না আমায়।

    হয়তো আমি সত্যিই ছিলাম খুব খারাপ,
    অথবা…
    তোমায় ভালোবাসাটাই ছিল আমার একমাত্র পাপ।

    আমাদের দেখা হবে আবারো…
    হয়তো তুমি চিনবে না আমায়,
    কিন্তু আমি?
    আমি তো ভুলতে পারিনি তোমায়।

    তোমার গল্প চিরকাল লেখা থাকবে—
    আমার হৃদয়ের প্রতিটি পাতায়।

    5
    5 Comments

Friends

Profile Photo
TUHIN
@tuhin1
Profile Photo
Shahriar taj
@shahriartaj
Profile Photo
MD.ZAKIR HOSSAIN
@md-zakirhossain
Profile Photo
Amal Biswas
@amalbiswas
Profile Photo
Jaheda Akter Smriti
@jahedaaktersmriti
Profile Photo
puraton 2010pata
@puraton2010pata
Profile Photo
Sadman Ishrak
@sadmanishrak
Skip to toolbar