Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • ​যদি মৃত্যু আমার জন্য আসে,
    তাকে বলবো,আমি পালাচ্ছি না।
    আর সে যদি জানতে চায় আমি কী চেয়েছিলাম¿
    তাকে বলব তেমন কিছুই চাইনি আমি।
    ​মস্তিষ্কের ভেতর চলতে থাকা এই যে চিৎকার,
    এতো লাঞ্চনা,এতো অপমান নিয়ে হাসি মুখ,
    এইসব একটু কমে যাক।

    শুধু বেঁচে থাকার জন্য বুকের ওপর জেঁকে বসা পাথরটার ভাড় বহনের শক্তি,
    ​আমি কেন থেকে গেলাম, কেন নিশ্বাস নিচ্ছি,
    কেন আমি হারিয়ে গেলাম না এমন এক পৃথিবী থেকে
    যেখানে আমাকে কোনোদিন লক্ষ্যই করেনি কেউ,
    সেসবের ব্যাখ্যার জন্য কেউ দাঁড়িয়ে না থাকা
    শান্তির ছিঁটেফোঁটা,এই যা।

    সে যদি জানতে চায় কেন আমি ক্লান্ত ছিলাম,
    তাকে বলো জীবন আমায় ধীরে ধীরে রিক্ত করে দিয়েছিল,
    যতক্ষণ না আশা করাটাও বোঝা হয়ে দাঁড়িয়েছিল
    এবং চিরনিদ্রাকে মনে হয়েছিল
    আমার নিজের প্রাপ্য অধিকার।
    তত অব্দি আমি মরতে চাইনি।

Skip to toolbar