-
অনুতাপ
রেদওয়ান খান
======================
তাহারে যে দুঃখ দিছিলাম– সেই কথা ভুলি নাই।
মানুষ তো অমানুষ হয়,হয় পশুর সমান
না মাপিয়া নিজের আকার,টান মারে আসমান
তাই তার অন্তরে বাহিরে আমি পাই নাই ঠাঁই!
পুরুষ বেকুব হয় খুব!নিজের স্বরূপ খুঁজি
রমণীর কায়ার ভিতর!মিছা সব– চিটাধান!
তবু আমি তারে দুঃখ দিছি,তাই কাঁদিছে পরান
আলো নাই,দুঃখের আঁধারে ডুবে দুই চোখ বুঁজি।দুঃখ যে দিছি– সেই বেদনাভাসানযাত্রায় একা–
পাড়ি দিছি আমি ডাকাতিয়া;বিরহ-বিলাপ সুরে
বাঁধিয়াছি বেদনার গান;ঝরা শুকনো বকুল
পড়ে র’বে;অন্তর খুঁড়িয়া জানি,হবে না তো দেখা
গোধুলির শেষ রাঙা পথ– হারাবে যোজন দূরে
ক্ষমা কোরো তুমি সেই কালো কলঙ্ক কালের ভুল।======================
3 Comments
Friends
প্রিন্স ঠাকুর
@princetagorebd
অরণ্য
@xoykumar
রবিউল আলম মাজেদ
@majed1997
Masfi K
@masfi-mohammad
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
সা দি য়া (নন্দিনী)
@nandini
নাজমুল হাসান
@nazmulhasan-bdde
Neel tripura
@neel


খুব সুন্দর