-
আজ বাদে কাল মৃত্যু। কথা সত্য, তবে আমরা ম্যাক্সিমাম সময় সেটাই ভুলে যাই। নিজেদের স্বাভাবিক স্বভাব কে বদলে অন্যভাবে নিজেকে গড়তে চাই। আসলে পরিবর্তনকে আমরা বুঝতে পারিই বা কিভাবে? যদি পৃথিবীতে ঋতু পরিবর্তন না হতো তাহলে কি আমরা বুঝতাম সময় এগিয়ে যাচ্ছে অথবা পরিবর্তন হচ্ছে? যদি সূর্য উঠে আর ডুবে নাইবা যেত তাহলে কি ঘড়ির প্রয়োজন ছিল? তাই মেনে নিতে হবে আমাদের পরিবর্তন আমাদের প্রাকৃতিক নিয়ম। যখন ছোট ছিলাম মনে হতো সময় কেন তাড়াতাড়ি যায় না, কেনইবা আমি তারাতারি বড় হয় না! কারণ তখন আমি ছোটবেলার শাসন, বাঁধন থেকে মুক্ত হতে চাইতাম। আপনার মা বাবার অবাধ্যও কেউ কেউ হতে চায়। যখন সময় এর গতিতে আমাদের পরিবর্তন হয়, when we will stand on 41 or 41+ তখন মনে হয় সময় কেন ধীরে যায় না। ” সময় যাস না ফুরিয়ে, তোর সাথে আমার এখনও অনেক গপ্পো বাকি ভাই রে”।
রেশনাল নিড , সাবস্টেন্সশিয়াল নিড তখন অতীব প্রয়োজনীয় হয়ে যায়। সময়, ঋতু, সপ্তাহের নাম সবকিছুই তো মানুষের তৈরি। তাও কেন আমরা তাকে পরিবর্তন করতে পারিনা? সব সময় ‘ সময়গুলো’ আমাদের পরিবর্তন এনে দিচ্ছে। ডিজায়ার, হাহাকার- শব্দগুলো টাইম বেস্ ডিমান্ড। উদাহরণ দেওয়া যাক একটা – আমরা যখন কোন প্রশ্নের উত্তর লিখি, ঠিক তখন কি আমরা সেই প্রশ্নের ইনফিনিট উত্তর দিয়? নাকি আমরা জানি কতটুকু উত্তর লিখলে প্রশ্নের জন্য যথার্থ হবে। আমরা বুঝতে পারি প্রশ্নকারীর ডিজায়ার কতটুকু বা সে কতটুকু তে স্যাটিসফাই হবে। ঠিক জীবনটাও একটা প্রশ্ন আমাদের কাছে যার উত্তর দাড়ি, কমা অথবা ফুলস্টপ হীন। যদি এভাবে মনে করতাম জীবনকে আজকের জন্যই সর্বোত্তম উত্তর দিতে হবে কারণ আগামী দিনে আমার জীবনের ফুলস্টপ হয়ে যেতে পারে। হাহাকার, অভাব অথবা ডেজায়ার সবকিছুই ভবিষ্যৎ কেন্দ্রিক। যদি শব্দগুলো বর্তমান কেন্দ্রিক করে ফেলতাম তাহলে অনেকাংশে কষ্ট কম হয়ে যেত। যে ভালোবাসাগুলো আগামীর জন্য বাঁচতে চাই, তাদের আজকেই অবসান হওয়ার মত চান্স থেকে যায়।”
✍️ Antu
‘ let people die ‘6 Comments
Friends
Mahu Mahbub
@mahumahbub
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
Md. Deloar Hossen
@md-deloar-hossen
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor


সুন্দর গদ্য। অভিনন্দন।