-
***নিষ্পাপ উষ্ণ স্পন্দন***
লিপিঃ জেড.আর.স্বপন
—–তারিখঃ ২১-১২-২০২১
যখনই সৃষ্টিরা বুকের ভিতর জ্বলতে চায়, পুড়তে চায়
ভালো থাকার-বেঁচে থাকার আত্মসুখের কপট মায়ায়।
ভাবনা প্রবণ মস্তিস্কের ক্ষিপ্ত নিউরন-
তাৎক্ষনিক গেয়ে উঠি সাম্যের গান।
মুক্ত চিন্তার আসনে মন নিয়ে ভাবি
হৃদয়ের দেয়ালে গেঁথে আছে তোমার মুখ খানি।
যখনই যন্ত্রণা গুলো কেঁদে উঠে ভাষাহারা দ্বিধায়–
দৈবিক সম্প্রদান তখনই তোমাকে পৌঁছে দেয় নারী সত্বায়।
বুকের খোলা দরজায় আগলে রাখি তোমার পায়ের ছাপ।
তোমার কুসুম সুগন্ধ আমার প্রতিদিনের জাগরণে-
বেমালুম পাগল করে তোলে প্রানপনে।
তন্দ্রালু চোখে সহস্র রজনীকে পায়ে পিশে
যন্ত্রনার বিষ পোকা গুলো টিপে মেরে-
জীবনের উত্তাল স্রোতকে বানাবো উষ্ণ প্রস্রবণ।
তারপর–
হৃদয় তন্ত্রীর শান্ত কুঠরিতে সাজাবো
তোমার নিষ্পাপ উষ্ণ স্পন্দন!!
——–!!!——-6 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin


শুভেচ্ছা !