Profile Photo

মারুফ হাসান মাইয়ুফOffline

  • Al-Maroof-Hasan
  • প্রিয়তমার জন্যে প্রার্থনা

    Qureshi Al Maroof

    আমার নীরব প্রার্থনার কতটুকু দেখেছ তুমি !

    কতটুকু প্রার্থনা করেছে কে কবে তোমার জন্য

    আমি তোমার জন্য আমৃত্যু প্রার্থনা করব।

    সে প্রার্থনা অনিঃশেষ রূপকথার মতো।
    আমার প্রার্থনা হোক তোমার পূর্ণতার পথে শ্রেয়ংকরি ।

    ভালো থেকো অভিমান রাগে তুমি লকেটের এক কুচি হিরে।

    ভালবাসা নিখুঁত, তোমার ভালবাসা আমার হৃদয়কে পুড়িয়ে ফেলুক।

    আমার ছাই হোক পাহাড় থেকে পাহাড়ে বিশাল স্তূপ ।

    আমরা চাই বেদনা যেন তোমার ভাগ্য না হয়।

    জীবনের পাথরের পথ তোমার কাছে সোজা হয়ে আসুক,

    তোমার এই হৃদয় তোমারই থাকুক।

    মিষ্টি স্বপ্ন নিয়ে তোমার চোখ ঘুমিয়ে পড়ুক,

    দুঃস্বপ্ন থেকে রাতক দূরে সরিয়ে থাকুক।

    প্রিয়তমার হৃদয় ম্লান হওয়া থেকে দূরে রাখ , হে আল্লাহ..

    প্রজাপতির জীবনকে
    পোড়ানো থেকে দূরে রাখো, হে আল্লাহ…

    ভালোবাসার ছোরা দিয়ে হৃদয়ে রক্ত ​​ঝরে আর ব্যাথা,

    পৃথিবীতে আমার সমস্ত নিঃশ্বাস
    প্রার্থনা হয়ে বয়েছে শুধু, মঙ্গলে তোমার

    আত্মা শরীর ছেড়ে মাটি হয়ে যাওয়ার আগে মুনাজাত কবুল করুন… হে আল্লাহ

    8
    5 Comments

Friends

Skip to toolbar