Profile Photo

রাসেল আদিত্যOffline

  • RaselAditta
  • Profile picture of রাসেল আদিত্য

    রাসেল আদিত্য

    4 years, 4 months ago

    ছড়াঃ ছোট্ট একখান দাবী
    প্রচেষ্টায়ঃ রাসেল আদিত্য

    রাষ্ট্রযন্ত্রের মালিক যাঁরা
    তাঁদের নিকট দাবী,
    সমাজে নৈতিকতার পতন নিয়ে
    আসুন একটু ভাবি।
    মিডিয়া জুড়ে বাড়ছে রোজই
    নানান অসভ্যতার খবর,
    নিজের হাতেই খুঁড়ছি মোরা
    নিজেদের সম্ভাবনার কবর।
    আশা জাগানিয়া উপমা বহু
    ছড়িয়ে বাংলাদেশ জুড়ে,
    কুসংস্কার আর গোঁড়ামিকে মোরা
    ফেলেছি ঘৃনায় ছুঁড়ে।
    আমাদের নারীরা এখন প্রত্যয়ী
    অর্থনীতিতে রাখছে বড় অবদান,
    পুরুষ শাসিত সমাজ দিনদিন
    নারীকে শিখছে দিতে সম্মান।
    ‘প্রযুক্তি’ নামের ম্যাজিক গেছে
    দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে,
    ক্রিকেট খেলায় হামেশাই আমরা
    মোড়লদের দিচ্ছি হারিয়ে।
    সকল ক্ষেত্রে উন্নতির ছাপ স্পষ্ট
    বড় হচ্ছে অদম্য মেধাবীদের দল,
    বদলে যেতে দৃঢ়চেতা বাংলাদেশকে
    রুখবে সেই সাধ্য কার আছে বল?
    শংকা যা কিছু সব নিজেদের নিয়ে
    অন্য কেউ বা কিছু নয়,
    ‘মাদক’ নামের দানবটা যে
    আমাদের তারুণ্য করছে ক্ষয়।
    নৈতিকতার অবক্ষয়, অসভ্যতায়
    ঐ মাদকই আসল নেপথ্য কারণ,
    ডাক দিয়ে যাই হও হুশিয়ার নইলে
    ঐ দানবই করবে সব স্বপ্ন হরণ।

    5
    5 Comments

Friends

Profile Photo
Al-Masud
@al-masud
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Mitul hasan
@mitul
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar