Profile Photo

সৈয়দ রেজাউল হাসানOffline

  • Gypsy
  • 💔বুলেট এবং বর্ণমালা💔
    ✍️সৈয়দ রেজাউল হাসান

    বুকের খাঁচায় বুলেট পোষার গল্প জানো ?
    কোথায় পেলে কথার ঝুড়ি ?
    কে বাঁচাল বর্ণ লেখার ধবল খড়ি ?
    সেই সে কবে তোমার জন্য কিনতে কথা ,
    কে দেখাল হেসে খেলে ,
    গরল পানের বিলাসিতা ?
    মুখের খোলায় খইয়ের মত যে কথাটা নিত্য ফোটে ,
    সে কথাটা কাহার বুকের রাস্তা ধরে আসল ছুটে ??
    তোমার জন্য কথার জাহাজ পাঠিয়ে দিয়ে
    কে হারাল মহকালের গভীর জলে ?

    ওরা কারা বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিল ,
    বুলেট এবং কথার মাঝে ??
    ওদের সামনে দু’খানা পথ খোলা ছিল ।
    বোবা হয়ে নির্বাক বেঁচে থাকা
    কিংবা বলে কয়ে মরে যাওয়া ।

    নিজের বুকে বুলেট মেখে ,
    মরেই গেল ।
    তোমায় দিল কথার মালা ।
    গল্প , গান আর কবিতাতে
    ছড়িয়ে থাকা বর্ণমালা ।

    5
    3 Comments

Friends

Profile Photo
MEHEDI HASAN
@m01867198070
Profile Photo
Bazlur Rahman
@bazlur-rahman
Profile Photo
Shahidul islam
@shahid-ahmed-juwel
Profile Photo
Amith Chowdhury Rintu
@amith-chowdhury-rintu
Profile Photo
Md.Bashir Dhali
@md-bashirbd49
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Nadia islam
@nadiaislam689gmail-com
Skip to toolbar