তুলট | Abhor Sen13 | Activity
Abhor Sen13 changed their profile picture
শিরোনাম: দেশমাতার কাছে প্রশ্ন
কলমে: অভ্র সেন
মা, ওমা,
শুনতে পাও কি তোমার সন্তানের চিৎকার?
তুমি কি শুনতে পাচ্ছ
তোমার নীরিহ সন্তানের আর্তনাদ?
রাতের আঁধারে কান্নাগুলো
আজও কি পৌঁছায় তোমার কানে?
নাকি ক্ষমতার দেয়ালে আটকে যায়
সব মৃত মানুষের নাম?
মা, এই কি সেই বাংলাদেশ
যার জন্ম হয়েছিল রক্তের নদী পেরিয়ে?
১৯৭১-এর সেই ভয়াল দিনে
যেখানে মা হারিয়েছিল সন্তান,
বোন হারিয়েছিল সম্ভ্রম,
আর লাখো শহীদের রক্তে
লাল হয়েছিল এই মাটির ধানক্ষেত।
কত নির্যাতন, কত গণহত্যা,
কত আগুনে পুড়েছিল গ্রাম—
তবুও আজ কিছু মানুষ
সেই ইতিহাস মানতে নারাজ!
যারা স্বাধীনতার সূর্যকে অস্বীকার করে,
তারা আজও পাকিস্তানের জয়গান গায়,
আর প্রশ্ন তোলে
এই দেশের অস্তিত্বের উপর!
মা, বলো—
শহীদের রক্ত কি তবে এতই সস্তা?
যে দেশে মুক্তিযুদ্ধকে নিয়ে হাসাহাসি হয়,
যে দেশে রাজাকারদের ভাষা
নতুন নামে ফিরে আসে বারবার।
ধর্মের নামে আজ হানাহানি,
মানুষ মানুষকে মারে
শুধু ভিন্ন মতের জন্য।
মিথ্যা অপবাদে জ্বলে ওঠে আগুন,
মানবতা পুড়ে ছাই হয়ে যায়।
কত দীপু দাসের আর্তনাদ
আজও বাতাসে ভাসে—
কিন্তু বিচার নামে না রাস্তায়।
মা, তোমার শিশুদেরও আজ নিরাপত্তা নেই।
রামিসার মতো কত নিষ্পাপ প্রাণ
ধর্ষণের পর নিথর হয়ে পড়ে থাকে!
কত ছোট্ট কফিন
প্রতিদিন আকাশকে প্রশ্ন করে—
“আমাদের অপরাধ কী ছিল?”
সংসদের ভেতর হাসি-ঠাট্টা চলে,
কিন্তু জনগণের অধিকারের কথা
হারিয়ে যায় টেবিলের নিচে।
মৌলিক অধিকার আজ কাগজে বন্দী,
স্বাধীনতা আজ ভয়ের কাছে পরাজিত।
দেশের ভবিষ্যৎ বিকিয়ে যায়
চুক্তির অন্ধকারে,
সার্বভৌমত্বের প্রশ্নে
নীরব থাকে কত মুখ।
আইন আজ দুর্বল,
ক্ষমতাবানদের সামনে নতজানু।
মন্ত্রীরা ব্যস্ত নিজেদের সিংহাসনে,
জনগণের কান্না শোনার সময় কোথায়?
মা, একদিন তো বলা হতো—
এই বাংলার দামাল ছেলেরা
দেশমায়ের জন্য জীবন দিতে প্রস্তুত!
আজ তারা ক্লান্ত, বিভক্ত, ভীত—
স্বপ্নগুলোও যেন নির্বাসিত।
দেশের আইন আজ
হাতির চুরির পরও নীরব,
অন্যায় দেখে চোখ বুজে থাকে
ক্ষমতার অলস প্রহরীরা।
তবুও মা,
আমি বিশ্বাস হারাতে চাই না।
এই মাটিতে এখনও
শহীদের রক্তের গন্ধ আছে,
এখনও কিছু তরুণ
স্বপ্ন দেখে নতুন ভোরের।
হয়তো একদিন
আবার জেগে উঠবে বাংলাদেশ,
মানুষ আবার মানুষ হবে,
ধর্ম হবে মানবতার নাম,
আইন হবে সকলের জন্য সমান।
আর সেইদিন, মা—
তোমার সন্তানরা বুক উঁচু করে বলবে,
“এই দেশ কারও দয়া নয়,
এই দেশ আমাদের রক্তে কেনা স্বাধীনতা।”
শিরোনাম: দেশমাতার কাছে প্রশ্ন
কলমে: অভ্র সেন
মা, ওমা,
শুনতে পাও কি তোমার সন্তানের চিৎকার?
তুমি কি শুনতে পাচ্ছ
তোমার নীরিহ সন্তানের আর্তনাদ?
রাতের আঁধারে কান্নাগুলো
আজও কি পৌঁছায় তোমার কানে?
নাকি ক্ষমতার দেয়ালে আটকে যায়
সব মৃত মানুষের নাম?
মা, এই কি সেই বাংলাদেশ
যার জন্ম হয়েছিল রক্তের নদী পেরিয়ে?
১৯৭১-এর সেই ভয়াল দিনে
যেখানে…Read More