তুলট | Md khorshed Alam | Activity
	<sy:updateFrequency>2</sy:updateFrequency>
করোনা পরিস্থিতি এবং আমাদের শিক্ষার্থীঃ
গত 2020 সালের  মার্চ মাসে আমাদের দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে অদ্যাবধি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর মূল্যবান জীবন রক্ষার্থে সরকার নানাবিদ উদ্যোগ গ্রহণ করলেও অনেকের কাছে তা মনপুত হচ্ছে না। অনেকেই আবার দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলেমেয়েদের পড়াশুনা শুন্যে নেমে আসছে মনে করে তা খোলার জন্য মতামত দিচ্ছেন। 
সেটা যাই হোক শিক্ষার উদ্দেশ্য যদি নিজেকে জানা এবং সমাজের জন্য নিজেকে যোগ্য করে তোলা হয় তাহলে আমি বলব এই করোনা পরিস্থিতিতেও আমরা আমাদের সন্তানদের ভাল শিক্ষা দিতে পারি। আমরা সকলে জানি বর্তমান ইন্টারনেটের মাধ্যমে যে কোন বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালাতে পারি। সরকার সে চেষ্টা করে  টিভিতে ক্লাশ নেয়াসহ অন্যান্য উদ্যোগ গ্রহণ করেছে। যদিও এতে অনেক সীমাবদ্ধতা রয়েছে।  তারপরও এটি যথেষ্ট ভূমিকা রাখছে। এটি সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। সকলকে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।সকলকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখলে নিশ্চয়ই  আমরা করোনা থেকে মুক্ত হব। আমি মনে করি আমরা অভিভাবকরা একটু সচেতন হলে আমাদের সন্তানদের এই মহামারীর সময়ও ভালভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে ষন্তানদের সহযোগীতা করতে পারি। এ লক্ষ্যে আমি অভিভাবকদের কিছু পরামর্শ প্রদান করতে চাই যা নিম্নে উপস্থাপন করলাম।
১। রুটিন অনুযায়ী নিজ সন্তান যাতে নিয়মিত পড়াশুনা করে সেদিকে খেয়াল রাখি।
২। যে সমস্ত বিষয় একা একা পড়লে বুঝতে পারা যায় তা নিয়মিত পড়ার চেষ্টা করতে বলতে পারি।
৩। যে সকল বিষয় একা একা আয়ত্বে আনা বা বুঝতে অসুবিধা তা সহপাঠিদের সাহায্য নিতে পারি কারণ গ্রুপ স্ট্যাডি খুব কার্যকরী একটি ভূমিকা রাখতে পারে।
৪। যে সকল বিষয় মোটামুটি ভাল পড়াশুনা করা হয়েছে সে সকল বিষয়ে বিগত বছরসমূহের প্রশ্ন পত্র নিয়ে অভিভাবকের সহায়তায় পরীক্ষা দিতে পারি নিজ নিজ পারফরমেন্স যাচাই করার জন্য। সে সুযোগ না থাকলে  সিনিয়র শিক্ষার্থীর সহায়তা নেওয়া যেতে পারে।
৫। কঠিন বিষয়গুলো বারবার আয়ত্বে আনার জন্য চেষ্টা করি। এতে একদিকে পড়াশুনাটা ভাল হবে অন্যদিকে ঘর থেকে বাইরে বেরুনোর প্রয়োজন পড়বেনা। 
৬। যতটুকু পারা যায় নিজ নিজ শিক্ষকদের সাথে ফোনে সহায়তা নিতে হবে। 
৭। বেশি বেশি লেখা অনুশীলন করতে হবে। এতে সময় ভাল কাটবে এবং হাতের লেখাও ভাল হবে।
৮। অবসর সময়ে চিন্তামূলক বই , গল্প উপন্যাস পড়তে হবে। যা মেধা বিকাশে সহায়তা করবে।
(আগামীকাল সমাপ্য)
করোনা পরিস্থিতি এবং আমাদের শিক্ষার্থীঃ
গত 2020 সালের  মার্চ মাসে আমাদের দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে অদ্যাবধি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর মূল্যবান জীবন রক্ষার্থে সরকার নানাবিদ উদ্যোগ গ্রহণ করলেও অনেকের কাছে তা মনপুত হচ্ছে না। অনেকেই আবার দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলেমেয়েদের পড়াশুনা শুন্যে নেমে আসছে মনে…Read More
									<slash:comments>2</slash:comments>
Md khorshed Alam changed their profile picture
									<slash:comments>2</slash:comments>