তুলট | Antor Bosu Antu | Activity
যৌতুক
অন্তর বসু অন্তু
ধুপ.. ধুপ..
আরো দুবার নেমে আসে মোতালেবের হাতের রাম -দা টা। চিরে যায় ধূলোয় লুটিয়ে পড়ে থাকা দবিরের কন্ঠনালী থেকে হৃৎপিণ্ড পর্যন্ত। ফিনকি দিয়ে তাজা রক্ত ছোটে। সেই রক্তস্নাত গলা দিয়ে কেবল একটা করুন আর্তনাদ বেরোয় জীবনের শেষবারের জন্য। "আমারে ছাইড়া দে মোতু।" তারপর সব নিঃশব্দ হয়ে যায়। কাপতে কাপতে স্থির হয়ে যায় দবিরের দেহ।
ব্যাস, শয়তানটাকে জন্মের মত শিক্ষা দেয়া গেছে। মাটিতে পড়ে থাকা গামছাটা তুলে নেয় মোতালেব। মালকোচা মারা লুঙ্গিটা আরো জোর করে বাঁধে। তারপর একলাফে খালপাড় থেকে উঠে আসে। এতদিনের জমানো রাগ যেন দবিরের রক্তে ভিজে জল হয়ে গেছে তার। মনে মনে নিজের সাথেই কথা বলতে বলতে হাঁটা ধরে মোতালেব। হ্যাঁ শয়তানটাকে উচিত শাস্তি দিয়েছে 
এইতো গেল বোশেখের কথা। এখনো ভাবলে চোখের সামনে তার সদ্য বিয়ে হওয়া বোনের রাঙা ফুলের মত মুখখানা স্পষ্ট দেখতে পায় মোতালেব। এবার আউশের ফলনটা খুব ভালো হয়েছিল তার। পাশের গ্রামের দবিরের সাথে বোনটার বিয়ে ও দিয়েছিল ধুমধামের সাথে। চলে যাবার সময় বোনটা তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। 
বলছিল, "আমারে ছাড়া তোর অনেক কষ্ট হইব, নারে ভাই।" 
হ্যাঁ কষ্ট তো হতোই। ছোটো বেলায় বাপ মা মরার পর থেকে এই বোনটারে কত যত্নেই না সে বড় করেছে। মোতালেবের মনে হচ্ছিল তার কলিজাটা কে যেন খুব যত্ন করে কেটে নিয়ে যাচ্ছে। সে কথা দিয়েছিল,
"আমি দিন পনেরো পরে তোরে নিয়া আসুম। এত্ত ভাবিস না পাগলি। তারা অনেক ভালো মানুষ। তরে অনেক ভালোবাসবো দেখিস।"
সেই যে তার বোনটা চলে গেলো, আর আসলো লাশ হয়ে। বিয়ের বারোদিনের মাথায় খবর আসলো তার বোনটা আত্মহত্যা করেছে। পাগলের মত ছুটে গিয়েছিল মোতালেব। কারোর মুখে কোনো কথা ছিলো না৷ কিন্তু যে শরীরটায় মোতালেব বাইশটা বছর কোনো আঁচড় লাগতে দেয় নি, সেই শরীরটা সেদিন ছিন্নভিন্ন হয়ে পড়েছিল ঘরের মেঝেতে। 
জর্জরিত দেহখানা, সারা শরীরে রক্তের ছোপ ছোপ দাগ, রাঙা হয়ে যাওয়া গলা আর সিলিং থেকে ঝোলা বিয়ের শাড়ির ফাঁসটা এক অপার্থিব নাটকের চরিত্র হয়ে যেন হা হা করে হাসছিল। 
মোতালেব জানতো তার বোনের কি হয়েছে। যৌতুকের পঞ্চাশ হাজার টাকা বিয়ের দিন জোগাড় হয়নি। পাঁচদিন সময় চেয়েছিল সে। না পারেনি সে। যার বলি হতে হলো তার বোনটাকে।তাই নিজেই শাস্তি দিয়েছে সে তার বোনের খুনিকে।
আনমনে হাটতে হাটতে গ্রামের স্কুলটার কাছে চলে আসে মোতালেব। স্কুলের বারান্দায় বসে হাতের দা-টাকে পাশে রাখে। দেয়ালে হেলান দিয়ে বসে আকাশের দিকে চেয়ে একটা বিড়ি ধরায়। আধো চন্দ্রালোকিত রাতের আকাশে তার চোখ দুটো অস্থিরভাবে কি যেন খুজে ফেরে। মোতালেবের চোখদুটো লাল হয়ে যায়। কান্নায় নয়, বিড়ির ধোয়ায়। পাশে পড়ে থাকা দায়ের উপরে জমাট বাঁধা রক্তের দলাগুলো মোতালেবের দিকে চেয়ে থাকে অসীম শূন্যতায়............
যৌতুক
অন্তর বসু অন্তু
ধুপ.. ধুপ..
আরো দুবার নেমে আসে মোতালেবের হাতের রাম -দা টা। চিরে যায় ধূলোয় লুটিয়ে পড়ে থাকা দবিরের কন্ঠনালী থেকে হৃৎপিণ্ড পর্যন্ত। ফিনকি দিয়ে তাজা রক্ত ছোটে। সেই রক্তস্নাত গলা দিয়ে কেবল একটা করুন আর্তনাদ বেরোয় জীবনের শেষবারের জন্য। “আমারে ছাইড়া দে মোতু।” তারপর সব নিঃশব্দ হয়ে যায়। কাপতে কাপতে স্থির হয়ে যায় দবিরের দেহ।…Read More
Antor Bosu Antu changed their profile picture
Antor Bosu Antu and Drako Shajib are now friends
Antor Bosu Antu and চাঁদ সদাগর are now friends