তুলট | Avantika | Activity
"যদি এবার দেখা হয়" 
তোমার হাসির বৃথা মায়ায় নিজেকে আর জড়াবো না, 
তোমার হাসিতে মুগ্ধ হয়ে প্রশংসায় আর ভাসাবো না। 
"এবার আর বলবো না"
কী অপরূপ তোমার চাহনি 
তোমার আঙুলে আমার আঙুল জড়ানোর
বৃথা চেষ্টা'টা ও করবো না। 
তোমার গালে হাত ছুঁয়ে
ভালোবাসি ভালোবাসি আর বলবো না! 
"যদি এবার দেখা হয়"
এবার আর তোমায় জড়িয়ে ধরে বলবো না, 
খুব বেশি ভালোবাসি তোমায়। 
"আর বলবো না" এতো তাড়া কিসের
 কিছুক্ষণ আরো থাকো!
"যদি এবার দেখা হয়"
উল্টো পথে আমি হাটবো না
তুমি না চাইলে'ও আমি ঠিক'ই
তোমার সামনে এসে দাঁড়াবো। 
একটা প্রশ্ন ছুঁড়ে দেবো তোমায়, 
কতোটা ভালোবাসার অপরাধে
এক আকাশ যন্ত্রণা তুমি দিয়ে গেছো আমায়?
আমি জানতে চাইবো
যদি এবার দেখা হয়!
“যদি এবার দেখা হয়”
তোমার হাসির বৃথা মায়ায় নিজেকে আর জড়াবো না,
তোমার হাসিতে মুগ্ধ হয়ে প্রশংসায় আর ভাসাবো না। 
“এবার আর বলবো না”
কী অপরূপ তোমার চাহনি
তোমার আঙুলে আমার আঙুল জড়ানোর
বৃথা চেষ্টা’টা ও করবো না।
তোমার গালে হাত ছুঁয়ে
ভালোবাসি ভালোবাসি আর বলবো না! 
“যদি এবার দেখা হয়”
এবার আর তোমায় জড়িয়ে ধরে বলবো না,
খুব…Read More
তুমি আছ নিভৃত হৃদয়ে 
বিনিদ্র রাতের গভীরতায় 
শুধু তোমাকেই চাই 
আকাশের অতন্দ্র প্রহরী চাঁদের আলোয় 
শুধু তোমাকেই খুঁজি।
ভাবনার অতলে ডুবি রাতভর
নিকষ কালো অন্ধকারে
হাতড়ে বেড়াই ফেলে আসা দিনগুলো। 
জানো, এতকাল পরেও বিস্মৃত হয়নি 
সেই নষ্টালজিক চেতনাগুলো।
 দৃষ্টির সীমানায় দুটো হলুদ গোলাপ 
কিংবা রজনীগন্ধার সুবাসমাখা ভোর,
কফির কাপে ধোঁয়া উঠা সেই পড়ন্ত বিকেল
আনন্দ আড্ডায় মুখরিত সন্ধ্যা। 
কেবলই তোমার সাথে আমার অবিচ্ছেদ্য সময়
আজ কবিতা হয়ে কলমের আঁচড়ে আঁকা।
আচ্ছা কখনো কি ভেবেছ?
এমনও দিন আসতে পারে
দুজনের বিচ্ছিন্ন পথ পাড়ি দেয়া
অসঙ্গতি আর ভুলের পাহাড় ঘেরা।
বড্ড মন কেমন করে আজো,
স্মৃতিতে ডুব দিয়ে যখন সময় করি পার
অন্তর্লোকে স্পষ্টভাবেই 
সব ক্ষতের নীরব রক্তকরণ।
শুধু এই গভীর নিশুতি রাতটা 
একান্ত তোমার আমার
হোক না এলোমেলো যত ভাবনার।
প্রতিরাতে এই মন খারাপের সময়ে 
কিংবা জীবনের প্রতি পদক্ষেপে 
তুমি আছ নিভৃত হৃদয়ে।
সব ভুলে তোমার সাথে গল্পে মেতে উঠি 
জানি আমি ভুল পথে হাঁটি 
তবু ও এই ভুলটা বারবার করি,
কারণ একটাই 
আজো তোমাকে বড্ড ভালোবাসি।
তুমি আছ নিভৃত হৃদয়ে 
বিনিদ্র রাতের গভীরতায়
শুধু তোমাকেই চাই
আকাশের অতন্দ্র প্রহরী চাঁদের আলোয়
শুধু তোমাকেই খুঁজি।
ভাবনার অতলে ডুবি রাতভর
নিকষ কালো অন্ধকারে
হাতড়ে বেড়াই ফেলে আসা দিনগুলো। 
জানো, এতকাল পরেও বিস্মৃত হয়নি
সেই নষ্টালজিক চেতনাগুলো।
 দৃষ্টির সীমানায় দুটো হলুদ গোলাপ
কিংবা রজনীগন্ধার সুবাসমাখা ভোর,
কফির কাপে ধোঁয়া উ…Read More
এই  জীবনে প্রিয়
মানুষটির সঙ্গ আপনি খু্ব কমই পাবেন কিংবা পাবেন ই না হয়তো। 
তার হাত ধরে আপনার হাঁটা হবে না, 
জড়িয়ে ধরে ভালোবাসি বলা হবে না, 
দূরে কোথাও ঘুরতে যাওয়া হবে না, একসাথে সন্ধ্যেবেলার শহর দেখা হবে না, 
নদীর বালুচরে বসে জ্যোৎস্না দেখা হবে না, হুডতোলা রিক্সায় খুব কাছাকাছি বসে হৃৎস্পন্দনের শব্দ শোনা হবে না, 
পুরনো বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানো হবে না, 
হাত ধরাধরি করে বৃষ্টিতে ভেজা হবে না। 
এমন অনেক না হওয়া আক্ষেপের যন্ত্রণা আপনাকে নির্বিবাদে মেনে নিতে হবে!
এই  জীবনে প্রিয়
মানুষটির সঙ্গ আপনি খু্ব কমই পাবেন কিংবা পাবেন ই না হয়তো।
তার হাত ধরে আপনার হাঁটা হবে না,
জড়িয়ে ধরে ভালোবাসি বলা হবে না,
দূরে কোথাও ঘুরতে যাওয়া হবে না, একসাথে সন্ধ্যেবেলার শহর দেখা হবে না,
পুরনো বাড়ির ছাদে ঘুড়ি ওড়…Read More
তোমার আমার দুজনের 
চাওয়ার মাঝে এক
বিস্তর ফারাক।। 
আমি তোমাকে চাই 
সব কিছুর উর্ধ্বে, 
সর্বক্ষণ আমার মাঝে।। 
আমি হাজার মানুষের 
কন্ঠস্বরের মাঝে.. 
তোমার মুখের ডাকটা 
আলাদা করে খুজি।। 
চেনা অচেনা 
মুখোশের আদলে 
তোমার হাসি মাখা মুখটা 
দৃষ্টি শশীতে আবদ্ধ 
করতে ব্যস্ত আমি।। 
রক্ত পিপাসু,লোভী, 
হিংসাত্মক দৃষ্টি থেকে
তোমার স্বপ্ন জোড়া আঁখি
খুঁজি সঙ্গোপনে।। 
কাম চরিতার্থের উন্মাদ নৃত্যরত
হৃৎস্পন্দনের তীব্র 
আওয়াজ ভেদ করে
তোমার ভালোবাসার 
শীতল বক্ষ খুজি সারাক্ষণ 
আমি সময় অসময়ের
ভেদাভেদ ভুলে
তোমায় খুঁজে ফিরি
নিঃস্ব পাগলের মতো আমি।। 
আর তুমি...... 
তুমি আমায় চাও 
তোমার কাজের শেষে 
বিরতির ফাঁকে 
দায়িত্বে আচ না পড়া সময়ে,
অবসরে নিরবে নিভৃতে।। 
সকল কোলাহল ছাড়িয়ে
রাতের নিঃশব্দ অন্ধকারে, 
যখন একাকীত্ব
 গ্রাস করে তোমায়।। 
শুধু ই নিরব সময়ের সঙ্গী আমি
যখন প্রয়োজন 
তোমার সব চাইতে বেশী।।
তোমার আমার দুজনের
চাওয়ার মাঝে এক
বিস্তর ফারাক।। 
আমি তোমাকে চাই
সব কিছুর উর্ধ্বে,
সর্বক্ষণ আমার মাঝে।। 
আমি হাজার মানুষের
কন্ঠস্বরের মাঝে..
তোমার মুখের ডাকটা
আলাদা করে খুজি।।
চেনা অচেনা
মুখোশের আদলে
তোমার হাসি মাখা মুখটা
দৃষ্টি শশীতে আবদ্ধ
করতে ব্যস্ত আমি।। 
রক্ত পিপাসু,লোভী,
হিংসাত্মক দৃষ্টি থেকে…Read More
স্বপ্নের নীল কুঠিরে যখন 
তুমি একলা থাকো, 
তখন কি তুমি আমার কথা ভাবো? 
নীল সমুদ্রের কাছে যখন 
তুমি পবন গাছের ছায়ায় একলা হেঁটে যাও, 
তখন কি আমার কথা তোমার মনে পড়ে, 
উদাস মনে  যখন তুমি একলা হেঁটে যাও, 
তখন কি তোমার স্মৃতির উপর আমার ছায়া পড়ে? 
খুব জানতে ইচ্ছে করে, 
খুব জানতে ইচ্ছে করে,
স্বপ্নের ঘোরে হাঁটা তো সহজ কথা নয়,
ক জন পারে সেটা 
জীবন থেকে মূল্যবান দিনগুলো সরে যায়, 
মোহনার মুখে এসে নদী যেমন থেমে যায়, 
দূর আকাশে অরণ্য পাখি যেমন উড়ে যায়,
অজগর সাপের মতো পড়ে থাকা পথে কবে যে 
কখন স্মৃতি গুলো হারিয়ে গেল, 
কে তার ঠিকানা রাখে,
তুমি কি এখনো আগের মতো সন্ধ্যায় 
রবি ঠাকুরের গান গাও,
 তুমি কি এখনো আগের মতো  তোমার ঝুল বারান্দায় দাঁড়াও, কখনো কি চেয়ে দ্যাখো, 
তোমার ভালোবাসার মানুষটা দিগন্তের দিকে একলা হেঁটে যায়,
আমি কিন্তু স্মৃতি নিয়ে বাঁচি, স্বপ্নে জাগরণে যখন চাই, তোমাকে পাই,
তুমি এখন দূরের মানুষ, 
আমার পথের থেকে তোমার পথের দূরত্ব যোজন দূর,
নীল স্বপ্ন কুঠিরে  যখন একলা থাকো, 
তখন কি তুমি আমার কথা ভাবো, 
রাত জেগে তুমি কি আগের মতো আকাশের তারা দ্যাখো, তুমি কি আজও জ্যোৎসনার বৃষ্টিতে ভেজো,
তোমাকে পেলাম না, 
তাই আজও আমি যে কোনো সমুদ্রসৈকতে, 
পৃথিবীর যে কোনো শহরের দেওয়ালে এবং গাছের গায়ে তোমার নাম লিখে রেখে এসেছি,
আশ্চর্য.....
তুমি কোনোদিন এসব কথা জানলে না,
আমি এভাবেই একটা ছায়া জীবন নিয়ে বেঁচে আছি।
স্বপ্নের নীল কুঠিরে যখন
তুমি একলা থাকো,
তখন কি তুমি আমার কথা ভাবো?
নীল সমুদ্রের কাছে যখন
তুমি পবন গাছের ছায়ায় একলা হেঁটে যাও,
তখন কি আমার কথা তোমার মনে পড়ে,
উদাস মনে  যখন তুমি একলা হেঁটে যাও,
তখন কি তোমার স্মৃতির উপর আমার ছায়া পড়ে? 
খুব জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে,
স্বপ্নের ঘোরে হাঁটা তো সহজ কথা নয়,
ক জন পারে সে…Read More