তুলট | Surat noor daisy | Activity
মিথস্ক্রিয়া। 
সুরত নূর ডেইজী। 
রেজা গ্রুপ অফ কোম্পানির দূর্ণিতি দমনের মামলার ফাইল নিয়ে গেলাম যখন তখনি আমার রেজা চৌধুরীর সাথে প্রথম দেখা হলো। পাচ ফিট,দশ ইঞ্চি  লম্বা দুধে আলতায় গায়ের রং এর ঝাকড়া চুলের সূপূরুষ কে কোথায় যেন দেখেছি মনে হলো।  মেমোরি সার্চ করে সহজে মিললোও হুম এত সিঙ্গার রেজা।  আমি শুনেছিলাম ও যে এমডির ছেলে সিঙ্গার কিন্তু কখনো আর সেরম করে  ভাবিনি কে কি করে না করে।  ভারপ্রাপ্ত এমডি জামিলা চৌধুরী হটাৎ ওয়াশরুমে পরে পা মচকে গেছে।  আসতে পারলেন না।  হয়তো প্রতিনিধি পাঠিয়েছেন একমাত্র ছেলে কে।  
ফাইল নিয়ে টেবিলের সামনে দাড়াতেই  রেজা চৌধুরী এসে ঢুকলো।  ঘরটা ঝলমল করে উঠলো তার গায়ের কড়া ডি এন্ড জি  পারফিউমের  সুগন্ধি আর চেহার আলোয়।  আমাকে উদ্দেশ্য করে বললো,হাই,আমি রেজা চৌধুরী। আমার মা পা ভেঙ্গেছেন তাই আমার আসতে হলো, আসাটা না কি ইম্পর্টেন্ট।  
আমি বললাম, আপনার কথা শুনেছি দেখা হয়নি কখনো।নাইস টু মিট ইউ। আমি তাসলিনা জাহান। 
আমি এটুকুই বললাম বেশী বলাটা বাহুল্য কারন আমি কে তার জানার কথা।  রিসিভশন টেবিল টার ওপারে কেউ নেই।  রেজা চৌধুরী আমার দিকে তার লম্বা হাত বাড়িয়ে দিলো, হাতের তালু দুধ নয় আলতা রঙ্গের যেন টোকা দিলে রক্ত পরবে।  আমি নির্দিধায় হাত বাড়ালাম। হাতের মধ্যে সৌন্দর্য আছে কিন্তু কোন উত্তাপ নেই।  আমি হাত ছেড়ে বললাম চলেন লবিতে বসি। মনে হচ্ছে ইনাদের লেট হবে।  ওকে! 
আমরা সোফায় বসলাম।  এরকম বসে থাকার সময়ে সহপাঠী বন্ধু হলে গল্প জমে।  নতুন সূচনা হওয়া চেনা লোকের সাথে কি গল্প। সে অবশ্য সহজ করে দিলো বললো,আপু বাসা কোথায়, বললাম শহরেই থাকি।  
কোথায় লেখাপড়া করেছেন? 
ঢাকা ইউনিভার্সিটি। 
নাইস!  সাবজেক্ট?  
আইবিএ।  
বাবাহ! জিনিয়াস! 
থ্যাংক ইউ। আপনার সঙ্গীত কেমন চলতেছে?  
ঐ চলতেছে নতুন করে দল করতেছি ত একটু ঝামেলা।
আর অনলাইন বেজড আগাবার চেষ্টা করতেছি। 
আচ্ছা এড করে নিয়েন আমাকে।  
সাথে থাইকেন। 
একজন সেন্ট্রি এসে ডাকলো, ম্যাডাম স্যার আপনাকে ডেকেছেন।  
দুজনে উঠে ইন্সপেক্টর মাহীর রুমে গেলাম। 
কোন সৌজন্যতা নেই আমরা আসামী। তাও ভালো যে সামনে চেয়ার আছে বসার। কোটে গেলে ত তখন দাড়াতে হবে কাস্টডি তে। 
বললেন ম্যাডাম গতদিন আপনাকে বলছিলাম, জিনিসটা পাইছেন?  
না ইন্সপেক্টর সময় মেলেনি।  আসলে আমি খতিয়ে দ দেখেছি কিন্তু বেশী কথা বলাটা সমীচীন হবে না বলে এটুকুই বললাম। 
উনি রেজা চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, গত রেজিম আর আপনার মা মিলে ত কোম্পানি কে ঋণগ্রস্ত করে রেখেছে চৌধুরী সাহেব।  আস্তে আস্তে এ কোম্পানি গ্রুপটাই ত দেউলিয়া হবে। একটু নড়াচড়া করেন ইয়াংম্যান খালি গান গাইলে হবে?  
রেজা চৌধুরী একটু গর্ব করেই বললো, বিজনেসে আমার ইন্টারেষ্ট নেই। আমি আর্টস এর আইমিন সংস্কৃতির লোক আমার সংস্কৃতি বাঁচলে আমি বাচি। 
ফাইলের ক্লিপ খুলতে খুলতে ইন্সপেক্টর মাহী রেজার দিকে তাকিয়ে বললো,আপনার গানের দলে কতজন আছে?  চৌধুরী সাহেব? দশ বারো পনেরো জন আর এই গ্রুপ অফ কোম্পানিজে কত শ্রমিক কত কৃষক উপকৃত হয় হিসাব করছেন? 
রেজা বললো আমাদের আরো মহৎ একটা কাজ আছে ত সেটা হলো শুদ্ধ সাংস্কৃতির চর্চা করা মানুষের মনোরঞ্জন করা।  
আচ্ছা সেটা না করলেও মনে হয়না খুব বেশী ক্ষতিবৃদ্ধি হবে।  
রেজা বললো,কোম্পানি বন্ধ হলেও সবাই অন্য জায়গায় করে খাবে, কোম্পানির অভাব নাই।
ইন্সপেক্টর এর কথাটা পছন্দ হোক আর না হোক আমার পছন্দ হলো না।  একটা প্রতিষ্ঠান সেটা কোম্পানি হোক এনজিও হোক দাড় করাতে অনেক কাঠ খড় পুড়তে হয়।  আর ধ্বংষ করার জন্য একটা দেশলাইর ছোট কাঠিই যথেষ্ট।  এর মধ্যে যত লাভ ক্ষতি, আবেগ ভালোবাসা জরিত তা নাহয় বাদ। মনে হচ্ছে ডিবেট হচ্ছে কে কার পক্ষে কত জোড়ালো যুক্তি দাড় করাতে পারে।  প্রসঙ্গ পাল্টাতে আমি আরেক টা ফাইল এগিয়ে দিলাম, বললাম এটা স্থানীয় একটা  ক্রেডিড এনজিও এর ডাটাগুলো দেখেন।
মিথস্ক্রিয়া।
সুরত নূর ডেইজী।
রেজা গ্রুপ অফ কোম্পানির দূর্ণিতি দমনের মামলার ফাইল নিয়ে গেলাম যখন তখনি আমার রেজা চৌধুরীর সাথে প্রথম দেখা হলো। পাচ ফিট,দশ ইঞ্চি  লম্বা দুধে আলতায় গায়ের রং এর ঝাকড়া চুলের সূপূরুষ কে কোথায় যেন দেখেছি মনে হলো।  মেমোরি সার্চ করে সহজে মিললোও হুম এত সিঙ্গার রেজা।  আমি শুনেছিলাম ও যে এমডির ছেলে সিঙ্গার কিন্ত…Read More