তুলট | মিশকাত হোসাইন হিশাম | Activity
সঞ্জীবন
— মিশকাত হিশাম
দুটি চোখের প্রেমের ডোরে
পড়ে যখন চাঁদের ছায়া,
শ্রাবণ কাশের বাদল মেঘে
হাওয়ার দোলে ছড়ায় মায়া।
আধো হাসির চেহারাতে
নয়ন যখন আরাম দেখে,
বাতাস হাসে, আকাশ ভাসে
আদিগন্তে আঁচল রেখে।
হৃদয় যখন প্রাণের ঘ্রাণে
জোয়ার ভাটায় আবেগ ভাঙে,
আমের বোলের প্রেমে তখন
জোছনাতে প্রণয় রাঙে।
মায়া ভেজা মৃদু হাসি
জাগায় যে ঢেউ জরা প্রাণে,
মেখে গায়ে তার লহরি
জাগে জীবন সুখের গানে।
মাঘের ভোরে কিরণ এলে
দেখে বাবুই প্রাণের আশা,
দুটি চোখের ওমে জাগে
স্বপন রঙের ভালোবাসা।
শ্যামলিমার নখের সাজে
বনের ব্যোমে তারার মেলা,
বাদলরাঙা লেবুর ঘ্রাণে 
প্রাণে দোলে সুখের ভেলা।
শিশির বুকে আবেগ, আশা,
অভিমানের গড়ে পাথার,
যেমন গড়ে চাঁদের বুকে
অনুরাগ আর সুখের পাহাড়।
মেহগনির রঙিন শাখায়
জারুল, পলাশ, পামের কোলে,
কোন সুদূরের সুহাসিনী
হিয়ার বটলতায় দোলে?
শুক্লা তিথির স্বপন জুড়ে
জোছনা আঁকা মায়াবতী,
ঘুঙুর তানে, জাগায় প্রাণে
সর্ষে ছোঁয়া জোনাক বাতি!
হেমন্তের তেমন কোনো
মেঘে ঢাকা কাশের বনে,
রেশম মোড়া ভালোবাসা
দেখেছিলাম স্মৃতির মনে।
সঞ্জীবন
— মিশকাত হিশাম
দুটি চোখের প্রেমের ডোরে
পড়ে যখন চাঁদের ছায়া,
শ্রাবণ কাশের বাদল মেঘে
হাওয়ার দোলে ছড়ায় মায়া।
আধো হাসির চেহারাতে
নয়ন যখন আরাম দেখে,
বাতাস হাসে, আকাশ ভাসে
আদিগন্তে আঁচল রেখে।
হৃদয় যখন প্রাণের ঘ্রাণে
জোয়ার ভাটায় আবেগ ভাঙে,
আমের বোলের প্রেমে তখন
জোছনাতে প্রণয় রাঙে।
মায়া ভেজা মৃদু হাসি…Read More