-
বিভেদ
—— শাহ্ কামালনির্বাচনের ঝড়ো মিছিলের পাশে
ব্যস্ত রাস্তার মোড়ে দরিদ্র মানুষের ক্ষুধাতুর চাহনি,
গাছে, খুঁটিতে, দেয়ালে নেতার ছবি ঝুলে থাকে ছাপা কাগজে,
সাধারণ অভুক্ত ভোটারের হাতে মাপ করা ছবি;
ভাতার ফরমে প্রমাণের সাক্ষী সাঁটানোর জন্য।
নিরন্ন মানুষের ছবি তুলে প্রদর্শনী হয়,
লোকে দেখে অভুক্ত কঙ্কালের থ্যাবড়ানো চিত্র।
আলোকচিত্রী পায় শ্রেষ্ঠত্বের পুরস্কার,
অথচ সেই ভুক্তভোগী মানুষগুলো আশাহত জীবনের স্বপ্ন কাঁধে এগোয় মহাকালের স্রোত।
নজরুলের মোল্লা-পুরুত এখনো হেসে কুটি কুটি হয়,
জয়নুলের মতো দুর্ভিক্ষের ছবি কেউ আঁকে না আর,
এখন রাস্তায় লাশ থাকে না কাক-কুকুরের পাশে,
জীবন্ত লাশগুলো বোবা হয়ে সয়ে যায় দম্ভের কষাঘাত,
ডাস্টবিনে অথবা ভুতুড়ে ভাগাড়ে আবর্জনার স্তুপে পড়ে থাকে জীবন্ত নবজাতক নাহয় নিষিক্ত ভ্রণ।9 Comments
Friends
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan
sanjida akter jim
@sanjidajim



ভালো হয়েছে