-
ব্যাক্তিগত আয়াত সমূহ
দেহের ভেতর সাত আসমানে-করে খোদা বিরাজন,
পাঁচ বেলা মসজিদে গিয়া, কারে খোঁজো ও সুজন?
মুফতী মোল্লা মুন্সী গিরী ,ভাত জোটে না তাঁহার বাড়ী ;
আপন খোদা তাঁহার নিকট-মুখ লুকিয়ে নেয় আড়ি ,
লালন খোঁজে আরশী নগর, পড়শী তুমি দাও দেখা !
আসমানে মেলে না রে বেকুব – মোর খোদা ;
আকাশ পানে চাইয়া চাইয়া ঘেটি ব্যাথা করিলি ,
নিজেরে বুঝিতে তুই ,কোন গুরু ধরিলি?
গুরু আছে ভেতর বাড়ী , দিব্য জ্ঞানে যায় দেখা –
আকাশ পানে চাইয়া মোল্লা ,দেখিলি তুই সব ফাঁকা ,
জ্ঞান খুজিলে জ্ঞানী হবি ,শান্তি খোঁজে বোকারা ;
নিজেরে খুঁজিয়া পাইলে-আর লাগে না আমপারা,
আস্তিক নাকি মহাজ্ঞানী ,নাস্তিক নাকি দূর্জনে ?
আপনারে না চিনিয়া ,চোঁখ বুজিয়া নেয় মেনে ;
আকাশ পাতাল না চিনিয়া-ডুব দাও প্রেম সাগরে ,
নইলে যে ভাই জন্ম আমার,রইলো পরে ভাগাড়ে …3 Comments
Friends
সাকেরা মজুমদার
@shakera
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Neel tripura
@neel
Drako Shajib
@drako
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
হাবিবুল্লাহ
@habibulla
জাহিদ বিন হিকমত
@zahidbinhikmot
আলতাফ হোসেন
@hossainaltafbd
__ariyan__
@ariyan

সাধু! সাধু!
“জ্ঞান খুজিলে জ্ঞানী হবি ,শান্তি খোঁজে বোকারা ;
নিজেরে খুঁজিয়া পাইলে-আর লাগে না আমপারা,” বেশ লিখেছেন এই লাইন দুটি! শুভেচ্ছা নেবেন!