তুলট | মোস্তফা হোসেন | Activity
অন্তর্লীন 
মোস্তফা হোসেন
আমি বললাম –     মেঘ করেছে
                       হবে এবার বৃষ্টি 
তুমি বললে -    ভেসে যাবে সব
                সমাজ সংসার শাড়ীর আঁচল
                হবে অনাসৃষ্টি ।
তুমি বললে -    উতল হাওয়া
                                                                            আসবে এবার ঝড়
                                                      আমি বললাম - প্রলয় হবে
                                             উল্টে যাবে শাসন-বারণ
                                             বিঁধবে  শিলা-শর ।
আমি বললাম -     চাঁদ উঠেছে
                শুভ্র রাতের দিন
তুমি বললে -     জ্যোৎস্না রোদে
                শিথিল কানুন
                বাজবে মরণ বীণ ।
 তুমি বললে -      মন ভালো নেই
                                                                    করি এখন কী যে
                                                    আমি বললাম -    এই মাহেন্দ্রক্ষণে
                                                                                তোমার মনখারাপের দিনে
                                                                    চলো যাই দুজনে ভিজে ।
আমি বললাম -    উধাও ঘুম রাত্রী গভীর
                        হৃদয়ে তীব্রক্ষত
তুমি বললে -     দু’মন নিবিড়
                        অভ্র-আবীর 
                        অনন্তকাল আমিও জাগ্রত ।     
তুমি বললে -      সমুদ্র নীল
                                                            পাগলা ঢেউয়ের খেলা
                                                                      আমি বললাম -    সুধাভরা জলতরঙ্গ
                                                                 মিশে যাক দুই মন-বিহঙ্গ
                                                            মদির-মত্ত খেলা ।
অন্তর্লীন
মোস্তফা হোসেন
আমি বললাম –     মেঘ করেছে
                       হবে এবার বৃষ্টি
তুমি বললে –    ভেসে যাবে সব
                সমাজ সংসার শাড়ীর আঁচল
                হবে অনাসৃষ্টি ।
তুমি বললে –    উতল হাওয়া
                                                                            আ…Read More