Profile Photo

Ishrat JahanOffline

  • Profile picture of Ishrat Jahan

    Ishrat Jahan

    4 years, 11 months ago

    “মহাকাল”
    মহাকালের পথে,সীমানা থেকে
    সীমানায়,
    মানবিক ক্রন্দন অথবা প্রতারণায়,
    শিরোনাম জানা নেই কিছুটা অপারগতায়।
    মহাকাল হতে সীমান্ত,
    দৃষ্টি অনন্ত,
    অনিশ্চিত দিগন্ত।
    আশ্চর্য! মানবিক মননের দুয়ার দুরন্ত।
    মহাকাল রেখেছে সময়ের দাবীসব মানবিক সময়ে,
    অযতনে,অবহেলায় অথবা অশান্ত প্রলয়ে।
    পরিধির প্রান্তে নয়তোবা প্রণয়ে।
    মানবিক শহরে নাগরিক আঁধারে,
    প্রাচীরে প্রাচীরে বাঁধা মননের শিকড়ে,
    উপহাসে ঠাসা যেন মন্ত্রের বাহারে!
    অজস্র নক্ষত্র পথে,
    পৃথিবীর দারপ্রান্তে,
    চেয়ে দেখো মানবিক ছায়া!
    শিকড়ের উত্থানে দোটানার পতনে
    মননে মননে তাই আবর্তিত মায়া।
    দুর্বোধ‍্য মহাকাল!
    আবদ্ধ মহাকাল!
    কখনও কখনও ঢেকে যায় মানবিক প্রহসনে,
    আড়ালের খুব কাছে,কিংবা মননের আশেপাশে,
    জীবনের আয়োজনে।

    7
    8 Comments

Friends

Profile Photo
Lamia Haque puspita
@pus-pi-ta
Profile Photo
Shayed-Khan
@shayed-khan
Profile Photo
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Profile Photo
Mafruha-Tabassum
@mafruha-tabassum
Profile Photo
Bashir Ahmed
@bashirahmed
Profile Photo
Mifrat-Fabiha
@mifrat-fabiha
Skip to toolbar