তুলট | MD-ALI-AKBAR-SIDDIK | Activity
MD-ALI-AKBAR-SIDDIK and Mohammad Al-Mamun are now friends
MD-ALI-AKBAR-SIDDIK and নীল মাছি are now friends
~একতরফা ভালোবাসা~
প্রথমেই বলে নেই এটা আমার লেখা কোনো গল্প নয়। বাস্তব একটি ঘটনা।
 একটা ছেলেকে আমি খুব ভালোবাসতাম। একটা সময় ছিল যখন এইসব প্রেম ভালোবাসা খুব বিরক্তিকর লাগতো, দেখতে পারতাম না এসব। কিন্তু ফেইসবুকে তার সাথে পরিচয় হয়ে যা হওয়ার হইছে।  সামনাসামনি দেখিনি তারে। অনেক দূরের সে। তাও ওর জন্যে এত পাগলামি করেছি লিখে শেষ করা যাবে না। তাকে অনেক ভালোবাসতাম তো তাই একটা সুন্দর নিকনেইমও দিয়েছি। সেও বলছিলো একদিন আমাকেও নাকি একটা নিকনেইম দিবে। কিন্তু সেটা তো দূরের কথা। মজার ব্যাপার হলো এই ২/৩ বছরের মধ্যে একদিনও আমার নিজের নাম ধরেই ডাকেনি। কোনোদিনও না। কি অদ্ভুত তাইনা.! অনেক বিশ্বাস করতাম তাকে। প্রথম প্রথম অনেক সুন্দর একটা সম্পর্ক ছিল তার সাথে। তারপর পুরোনো হতে থাকলাম আর দুরত্ব বাড়তে থাকলো।
 পুরোনো হওয়া এটা কোনো কথা না। সে তো জাস্ট একটু টাইম পাস করছে। হয়তো এর মধ্যে তার কোনো স্বার্থ ছিল। ওরে নিয়া এত এত স্বপ্ন দেখছি বুজাতে পারবো না। কোনোদিন কোনো নেগেটিভ চিন্তা করি নাই। সেও কিন্তু স্বপ্ন দেখাইছে আমাকে। 
একদিন বুঝতে পারি আমি ছাড়াও আরেক মেয়ে আছে যার সাথে তার সম্পর্ক। সত্যিটা দেখার পরে জিজ্ঞেস করায় অস্বীকার করে। এটা নিয়া বেশি কথা বলায় আমাকে ব্লক দে। আমিও অনেক বেহায়া একটা মেয়ে। তাও নিজে নিজেই অনেক রিকুয়েস্ট করে ব্লক খুলাই। 
আবারও সম্পর্ক কন্টিনিউ চলতে থাকে। আমি জানি সে অন্য মেয়ের সাথেও আছে তাও। একদম নেশাগ্রস্ত যাকে বলে।  কত রাত এমন গেছে, মাঝরাতে  বিছানার এক কোণায় বসে বাচ্চাদের মত কান্না করেছি। এখনও করি। সারাদিন ওর কথা মনে পড়ে, যখনই মেসেজে কথা হইতো আবার মেসেজগুলা পড়তাম ওর প্রত্যেকটা মেসেজ মুখস্ত। এইগুলা সব মনে পড়ি  সারাদিন, আর ভাবি মানুষ শুধুমাত্র মুহূর্তকে সুন্দর করার জন্যে কত মিথ্যা স্বপ্ন দেখায়। আর বোকারাও সেই স্বপ্নেই বিশ্বাসী। 
একদিন বলে তার নাকি অনেক প্রিয় মানুষ আছে। তাদের মধ্যে আমিও একজন। এই কথাটায়ও খুশি হইছি। কত বোকা আমি। 
মাঝে মাঝে স্বপ্ন দেখতাম সে মেসেজ করছে। সকালে উঠে চেক করতাম কিন্তু ওর একটা মেসেজও আসতো না। এই ফিলিংসটা অনেক বাজে। আমি বুঝতাম সবসময় যে, তার কাছে আমার কোনো দামই নাই।
 অনলাইনে সবসময় একটিভ থাকতো। দিনে কতবার যে তার আইডি সার্চ করতাম হিসাব নাই। দেখলেই মেসেজ করতাম আগে আগে। সে একটাও করতো না, মাঝে মাঝে ১/২ টা মেসেজ নিজ থেকে করলে অবাক হতাম নিজেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতাম তার একটা রিপ্লাই এর জন্যে। আমাদের বাড়িতে নেটওয়ার্ক সমস্যা ছিল তাই বাইরে স্টিল দাড়িয়ে থাকতাম। সে চাইলেই সাথে সাথে রিপ্লাই দিতে পারতো, খুব ভালো করেই জানত আমাদের নেটওয়ার্ক সমস্যা আছে। কিন্তু রিপ্লাই দিতো না। যতক্ষনই কথা হইতো আমার অনেক ভালো লাগতো, তাই দাড়িয়ে থাকতেও বেশি কষ্ট হতো না।  
তখনও কিন্তু ভালো করেই বুঝতাম সব শেষে আমিই একতরফা কষ্ট পেয়ে যাবো। কারণ এই সম্পর্কটাই ছিল একতরফা। আরো আগেই সরে আসা উচিত ছিল অন্যথায় এতটা কষ্ট আজ হতো না। ওর জন্যে কিনা করছি, শুধুমাত্র একটু মন পাওয়ার জন্যে। 
গত ০৮/১০/২০২২ তারিখে সে নিজেই কত খুশি হয়ে বললো যে, সে বিয়ে করে ফেলছে। তার বিয়ের পিকও দেখলাম। বুঝাতে পারবো না কি কষ্ট হয়েছে। এই কথাগুলা কাকে বলবো, কার কাছে যাবো, কোথায় অভিযোগ করবো আমি। আসলে দুনিয়ার সব মিথ্যুক ঠকবাজ ছেলে মেয়েরাই কিন্তু সুখী হয়। তাদের মাঝে দেখবেন কোনো খারাপ লাগা নাই, কিচ্ছু নাই। 
আর বাকিরা আমার মতো আবেগে মরে, নিজের জীবনটাকে উপভোগ করতে পারে না আর ১০ টা মানুষের মতো। শুধু কষ্টই পেয়ে যায়। এইটাই কি পাওনা.? সবার বোঝা উচিৎ দুনিয়ার সব ছেলে/মেয়ে কেউই কিন্তু নিজের প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হওয়াটা এত সহজে মেনে নিতে পারে না। সবাই এক না। তাই কারুর সাথে সম্পর্ক করার আগে ১০ বার ভাবা উচিত যে, আমার জন্যে অন্য কেউ যাতে কষ্ট না পায়।                        
আমার সাথে যা হইছে সব বলছি একটা লাইনও মিথ্যা না। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না।
✍️~ নাম প্রকাশে অনিচ্ছুক এই ঘটনার 𝐯𝐢𝐜𝐭𝐢𝐦
          ~একতরফা ভালোবাসা~
প্রথমেই বলে নেই এটা আমার লেখা কোনো গল্প নয়। বাস্তব একটি ঘটনা।
 একটা ছেলেকে আমি খুব ভালোবাসতাম। একটা সময় ছিল যখন এইসব প্রেম ভালোবাসা খুব বিরক্তিকর লাগতো, দেখতে পারতাম না এসব। কিন্তু ফেইসবুকে তার সাথে পরিচয় হয়ে যা হওয়ার হইছে।  সামনাসামনি দেখিনি তারে। অনেক দূরের সে। তাও ওর জন্যে এত পাগলামি করেছি লিখে শেষ করা য…Read More
MD-ALI-AKBAR-SIDDIK changed their profile picture