তুলট | merajul islam | Activity
merajul islam and বিষণ্ন সুমন are now friends
জানালার গ্রিলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসে আছে সাইমা। স্ত্রীর উরুতে মাথা রেখে স্বস্তির শ্বাস ফেলছে আহমাদ। সাইমা নরম হাতে স্বামীর চুলে বিলি কাটছে। জানালার গ্রিল ভেদ করে চাঁদের জ্যোৎস্না এসে পড়েছে তার মুখের ডান পাশে। সেই আলোয় সাইমাকে অপার্থিব সুন্দর লাগছে। আহমাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে।
বছর কয়েক হলো তাদের বিয়ে হয়েছে। আহমাদ এ বছর ইন্টারমিডিয়েট পাশ করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। আর সাইমা সবে এসএসসি পরীক্ষা দিয়েছে।
আহমাদ আলতো করে স্ত্রীর গালে হাত ছুঁইয়ে বলল,
— বউ, এবার ঈদে তোমাকে একটা নীল শাড়ি কিনে দেব। সঙ্গে নীল কাঁচের চুড়ি, মেহেদি আর আলতা। তুমি ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে উঠবে। জানো, সাজলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। তখন মনে হয় আমি তোমার প্রেমের সমুদ্রে ডুবে যাচ্ছি।
একটু থেমে আবার বলল,
— সেই দিনটার কথা মনে আছে? সম্ভবত জানুয়ারির পাঁচ তারিখ ছিল। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। তুমি সেদিন সেজেছিলে। আমি একবার বৃষ্টি দেখছিলাম, আর একবার তোমাকে। সেদিন বৃষ্টির মাঝে কোনো মায়া খুঁজে পাইনি, অথচ তোমার চোখে, খোঁপায়, ঠোঁটের চিকন ভাঁজে যেন সমস্ত মায়া আর ভালোবাসা জমে ছিল। এখনো চোখ বন্ধ করলে তোমার সেই রূপ মনে পড়ে। মনে হয়, তোমার সৌন্দর্যে আমি নীরবে স্নান করছি।
আহমাদ দীর্ঘশ্বাস ফেলল।
— আমার অভাবের সংসারে তোমার খুব কষ্ট হয়, তাই না? আর একটু ধৈর্য ধরো, লক্ষ্মী বউ। একদিন তোমার কোনো চাওয়া অপূর্ণ রাখব না। যদিও তুমি কখনো কিছু চাওনি।
সাইমা মৃদু হেসে বলল,
— আমার এখন কিছু লাগবে না। সেদিনই তো কত কিছু কিনে দিলেন। আপনি বরং একটা শার্ট কিনুন। এই শার্টটা অনেক পুরোনো হয়ে গেছে। বাইরে যান, বন্ধুদের সঙ্গে মেলামেশা করেন—আপনার একটা ভালো শার্ট দরকার।
সে একটু থেমে নরম গলায় বলল,
— আমার শখ-আহ্লাদ পূরণের সময় এখন না। সময় তো সামনে পড়েই আছে। আপনি পড়াশোনা শেষ করুন, চাকরি করুন, তারপর না হয় অনেক কিছু কিনবেন। তখন হয়তো এত আবদার করব যে আপনি বিরক্ত হয়ে যাবেন।
আহমাদ হেসে ফেলল।
সাইমা আবার বলল,
— আর কে বলেছে আমি কষ্টে আছি? আমি তো খুব সুখে আছি। রোজ বিকেলে একটা আইসক্রিম দুজনে ভাগাভাগি করে খাই—এতেই আমার সুখ। দশ টাকার বাদাম একে অপরকে খাইয়ে দিই—এতেই আমার সুখ। শেষ বিকেলে এক কাপ চায়ে দুজন মিলে চুমুক দিই—এতেই আমার সুখ।
জানালার বাইরে চাঁদের আলো আরও নরম হয়ে উঠেছে।
সাইমা নিচু স্বরে বলতে লাগল,
— শহর থেকে ফেরার সময় একটা গোলাপ নিয়ে আসেন—এতেই আমার সুখ। আমার চুল আঁচড়ে দেন—এতেই আমার সুখ। ক্লান্ত শরীরে ঘরে ফিরে যখন আমার আঁচলে মুখ রাখেন, তখন মনে হয় পৃথিবীর সব সুখ আমি পেয়ে গেছি।
সে আহমাদের মাথায় হাত বুলিয়ে দিল।
— আমার স্বল্পমূল্যের কাপড়েও আমি আপনার ভালোবাসার গন্ধ পাই। শুধু আপনি প্রতিষ্ঠিত হোন—এটাই আমার চাওয়া। আমি শুধু আপনাকেই চাই। আপনার মাঝেই আমি নিজেকে খুঁজে পাই।
আহমাদ স্ত্রীর হাতটা শক্ত করে ধরে বলল,
— তুমি শুধু আমার পাশে থেকো। তাহলে আমি পুরো পৃথিবী জয় করতে পারব।
সাইমা মৃদু হেসে উত্তর দিল,
— আমি সবসময় আপনার পাশেই আছি, আর থাকব।
বাইরে তখন নীরব রাত। জানালার ফাঁক গলে জ্যোৎস্না এসে নিঃশব্দে জড়িয়ে ধরে আছে দুজন মানুষকে।
আহমাদ মেরাজ -
বছর কয়েক হলো তাদের বিয়ে হয়েছে। আহমাদ এ…Read More