তুলট | মিষ্টি লেবু | Activity
|| চিঠি ||
একটা ছোট্ট মেয়ে ছিল। তার আম্মু শুধু তাকে ভয় দেখাতো, সে ঠিকমতো না খেলে আল্লাহ রাগ করবে। আম্মুর কথা না শুনলে আল্লাহ শাস্তি দিবে। পিচ্চি মেয়েটাও আল্লাহর ভয়ে তড়িঘড়ি করে তার আম্মু যা বলত তাই শুনতো।
তো একদিন কি কারণে যেন তার আম্মুর কাছে সে বিশাল এক বকা খেলো। এখন সে যাবে আল্লাহর কাছে নালিশ করতে। 
কিন্তু পিচ্চি মেয়ে তো জানে না আল্লাহ কোথায় থাকেন। কিভাবে যাওয়া যায় আল্লাহর কাছে। 
তাই সে বুদ্ধি করে আল্লাহর কাছে একটা চিঠি লিখল। তার ধারণা, আম্মু বলসে, আল্লাহ সব দেখতে পায়। তাহলে সে যে আল্লাহকে চিঠি লিখছে এটাও আল্লাহ দেখতে পাবেন!
এরকম প্রত্যেক দিন সে একটা করে চিঠি লিখা শুরু করল। আর স্কুল থেকে ফেরার পথে চিঠিগুলো ডাকবাক্সে জমা দিয়ে আসতো!
কোনওদিন তার বড়বোনকে নিয়ে অভিযোগ, তো কোনওদিন কোনো খেলনার আবদার।
এভাবে সপ্তাহের ছয়দিন কেটে গেল। কিন্তু তার কোনো চিঠির উত্তর সে পেল না।
তাই শুক্রবারে সে নিজেই চলে গেল পোস্ট অফিসে খোঁজ নিতে।
গিয়ে দেখল, এক বুড়ো পোস্টমাস্টার আরামসে ঘুমোচ্ছে। 
মেয়েটা তাকে ঘুম থেকে তুলে ডাকবাক্সের সামনে নিয়ে এসে অনেক বকা দিল।
"আপনার জন্যই আমার চিঠিগুলা আল্লাহর কাছে যাচ্ছে না!"
সব শুনে পোস্টমাস্টার বলল, 
"তুমি তো ঠিকভাবে চিঠিই লিখো নি! তাই আল্লাহর কাছে ওটা পৌঁছায় নি"
"মানে?"
"আল্লাহর কাছে চিঠি লিখার তো বিশেষ নিয়ম আছে। তোমাকে নামাজ পড়ে, তুমি যা চাও সেটা দুয়া করে তারপর চিঠি নিয়ে আসতে হবে" আরও কিছু দুয়া শিখিয়ে দিল। 
"আচ্ছা,তাহলে কালকে থেকে আমি আবার আসব চিঠি নিয়ে"
এভাবে আবারো প্রত্যেক দিন সে চিঠি লিখে দিয়ে আসতো। 
আর শুক্রবারে গিয়ে সেই বুড়ো পোস্টমাস্টারের কাছ থেকে তার সব চিঠির উত্তর নিয়ে আসতো। বুড়োর সাথেও তার বেশ খাতির জমে গেলো। 
ছোট্ট মেয়েটার আহ্লাদ আর দেখে কে! 
এভাবে অনেক দিন কেটে গেলো। 
মেয়েটার কিছু দরকার হলেই সে নামাজ পড়ে আল্লাহর কাছে দুয়া করত।একসময় মেয়েটা বড় হল। চিঠি লেখাও আস্তে আস্তে কমে গেল।
অনেকদিন পর সেই বুড়ো পোস্টমাস্টারের কথা তার মনে পড়ল। এবার সে চিঠি না নিয়ে শুধু সেই বুড়োটাকে দেখার জন্য গেল। 
কিন্তু পোস্টঅফিসে সেই বুড়ো পোস্টমাস্টারকে দেখতে পেল না। তার কোনও খোঁজও কেউ দিতে পারল না!
ডাকপিয়নকে জিজ্ঞেস করে জানতে পারল,
তাদের গ্রামের সেই পোস্টঅফিস শুক্রবারে বন্ধ থাকে।  আর বুড়ো কোনো পোস্টমাস্টার সেখানে কখনো ছিলেন ই না!
দূর থেকে একজন জ্বিন মেয়েটাকে দেখে মুচকি হেসে হাওয়ায় মিলিয়ে গেল...
(সমাপ্ত)
|| চিঠি ||
কিন্তু পিচ্চি মেয়ে তো জান…Read More
মিষ্টি লেবু changed their profile picture