তুলট | মহাকাল | Activity
সেই অধীর আগ্রহের প্রতীক্ষা ক্ষন আমার মনে নেই। তবে হ্যাঁ, তোমার জন্য আমার এই প্রতীক্ষা ছিলো দীর্ঘ থেকে দীর্ঘতর। এইতো মাত্র কদিন আগেও আমি জোনাকিদের সাথে নিয়ে খুজেছি তোমাকে সহস্র নদী মোহনায়। জোনাকিদের আলো ক্ষীণ হয়ে ভোর হইয়েছিলো বহুদিন। তারারাও মিলে গেছে কত বার দিনের আলোতে। আমি তোমাকে পাইনি তখনো। জানো তুমি? খুব সন্ধ্যেবেলাতে আমি তোমাকে সবচেয়ে বেশি বার খুজেছি। হাড় কাপানো শীতে কেমন যেন একটা বিষণ্ণতা নিয়ে আমি ল্যাম্পপোস্টের আলোর দিকে তাকিয়ে থেকেছি। যে আলো তোমাকে খুজে দিতে পারেনি, আমি সে আলোর কোন অর্থ খুজে পাইনি । স্টেশনের শেষ ট্রেনের থেমে যাওয়াতে আমার বুক কেমন শূন্যতায় ভরে উঠেছে বহুবার। ট্রেনের হুইসেল আবারও জানান দিয়েছিলো তুমি আসোনি। অপেক্ষাতে থেকেছি লক্ষ মানুষের ভিড়ে। সবায় ছিলো, শুধু আমার তুমি কখনোই বলোনি যে তুমি আসবে। কিযে অস্থির বিষন্ন সময় গুলো কেটেছে তোমাকে ভেবে, সে খবর তুমিইবা কতটুকু জানতে বলো?
আমার শুন্যতা, আমার বিষন্নতারা খুব জমে গিয়েছিলো। ভালবাসোনি বলে তোমার উপর কতবার বিরক্ত হয়েছি। দেখা দাওনি বহুবার ভেবেছি আর খুজবোনা তোমাকে।
জানো জুহা, এইগুলো আসলেই শুধু লেখা না। এরকমটা হয়েছে অনেক অনেক বার। সেই তোমাকে তো ঠিকই খুজে পেলাম। তোমার জন্য আমার অপেক্ষার মুহুর্ত গুলোর ভার বোঝানোর সাধ্য আমার নেই। যতবার বলিনা কেন ভালবাসি ভালবাসি, সেই তীব্র অনুভুতিকেই আমি বোঝাতে পারিনা কখনো। তোমার দিকে তাকিয়ে থেকেও কেমন যেন তৃষ্ণা মেটেনা আমার। শুধু ভাবি, তুমিই সে যার জন্য আমার এত অপেক্ষা ছিলো। এত এত অনুভূতি জমানো ছিলো।
কেন যেন আজ হুট মনে পড়ে যাচ্ছে সব। দীর্ঘশ্বাসেরা অর্থবহ হচ্ছে। ভাবছি, আর এক অপেক্ষার পালা শুরু হতে যাচ্ছে। কতটুকু দীর্ঘ হবে যে অপেক্ষা, সে আমার একদমই অজানা। কিভাবে থাকবো তোমাকে রেখে অনেক দূরে?
সেই অধীর আগ্রহের প্রতীক্ষা ক্ষন আমার মনে নেই। তবে হ্যাঁ, তোমার জন্য আমার এই প্রতীক্ষা ছিলো দীর্ঘ থেকে দীর্ঘতর। এইতো মাত্র কদিন আগেও আমি জোনাকিদের সাথে নিয়ে খুজেছি তোমাকে সহস্র নদী মোহনায়। জোনাকিদের আলো ক্ষীণ হয়ে ভোর হইয়েছিলো বহুদিন। তারারাও মিলে গেছে কত বার দিনের আলোতে। আমি তোমাকে পাইনি তখনো। জানো তুমি? খুব সন্ধ্যেবেলাতে আমি তোমাকে সবচেয়ে বেশি ব…Read More