Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • শিরোনাম
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    মোঃ মনিরুজ্জামান খান
    দুটি ভেজা চোখ জলধর হয়ে যেন আকাশ ছুঁয়েছে!
    দৃষ্টি পথে জমে জমে মেঘ আর আকাশ অন্তরঙ্গে জমাট ভাব নিয়েছে
    প্রলয় ঝড় উঠে কালক্রমে মহাবিপদ সংকেত নিয়ে ঢং ঢং , প্লাবনে কেঁপে উঠে হৃদয় ওঙ্কারে ওঙ্কারে জলের ফোটাগুলো বেরঙ !
    শ্রাবণ শ্রাবণে ভাসেনা আর মন,যমুনার জলে ডুব
    সাতারে ভুলোমনে ডুবু ডুবু”
    অভাবনীয় শুন‍্যতায় হৃদয় শুকিয়ে চৈতন‍্য হারায়
    চৈত্রের খরাও হার মানে,
    যে জমিন ছিল সবুজ আর হলুদ ফুলে ফুলে উর্বর
    আর প্রাণবন্ত প্রিয়প্রাঙ্গণ।
    চার একরে তিন বিঘার অনাবাদি ঘর, মন মাতানো
    মাটির অঙ্গে রূপের প্রাচুর্য,
    সৌন্দর্য বা গুণে নয় – ভুগিয়েছে বেশি তোমার
    মোহনীয় হাসির যাদুকরী বিদ‍্যা!
    কী অসম্ভব প্রকৃতির আবেগ সাজিয়ে দুটি হাত
    আমাকে দিয়েছিলে তুমি ;
    আমিও অটুট বিশ্বাস প্রজ্ঞাপনে বিশেষ কার্পণ‍্য
    করিনি নিজের উৎসাহে।
    ছোট ছোট প্রিয় অশ্রু ফোটাগুলো, অবনত মস্তকে
    দু’হাত তুলেছি প্রতিনিয়ত তোমার প্রেমে।
    তোমার আপাদমস্তক যতোটা সৌন্দর্যে শোভা পেত অলক্ষ‍্যে হৃদয় ছিল বেশি প্রসারিত,
    তুমি যখন কথা বলার মাঝে কখনো উচ্ছল হাসি অথবা সলজ্জ হাসি মুখে তাকাতে
    আমি তখন নিজেকে ধরে রাখা তো দূর, চিত্ত হরণ
    যেন আনন্দে বোকা হয়ে যেতাম !
    আর তুমি কাছে এসে বোকার কপালে দুটি ঠোঁট
    একেঁ দিতে মায়াবী আদরে!
    স্নেহের উষ্ণতায় মনে হতো হিমালয় জয় করে এনেছি এক নিমিষে হাতের মুঠোয়।
    সেই হাতে ভেজা দুটি ঠোঁটের চিহ্ন তুচ্ছতাচ্ছিল্য
    উপায়ে পরিষ্কার করে নিয়েছ !
    সবশেষে স্পষ্ট পড়তে পেরেছি তোমার মুখে সুদূর নৈশব্দের সুরতহাল,
    হৃদয়ে ফিরে না আসার কারুকাজে প্রমাণিত হয়
    অসম্মানের আড়াল !

    5
    3 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar