-
পৃথিবীর সবকিছুই তোমাকে জানতে হবে কেন ?
অজ্ঞাত কিছু যদি তোমার বিষণ্ণতা লুকাতে পারে—তবে সমস্যা কি?
জগতের এমন কিছু ক্ষুদ্র জিনিস আছে—যা চোখে পড়লে দিনভর কিংবা রাতনিশি নেত্র দুটি প্লাবিত হয়, তাই আমি সব বিষয় জানার প্রয়োজন বোধ করি না!2 Comments -
কারও মায়ার জালে আবদ্ধ হওয়া মানে জীবনকে এক রহস্যময় গোলকধাঁধায় আটকিয়ে দেয়া, এই মুহূর্তে মনে হবে ও আমার কেউ নয়
— একটু পরেই মনে হবে সে যেন তোমার সত্ত্বা !2 Comments -
কলিজা হতে হবে শরীর সমান বড় তাহলেই তুমি অধিকাংশ যুদ্ধে জিতে যাবে, আর কোথাও পরবর্তী জয়ের জন্য শিক্ষা পাবে। দুর্বৃত্তরা ভীতু তাই তোমাকে সাহসী হতে হবে!
বিপদ, বিপদ, বিপদ মানুষকে ধৈর্যশীল ও সাহসী করে ।2 Comments -
মন কে বলি, কিসে তোমার ভয়?
সদ্য-ই তো, তুমি করলে জয় (২০২৩)।
ভয় আমার অন্তঃপুরে
যদি ২০২৪ এ অন্তরীণ আসে মোর নয়নজুড়ে
থাক তুমি সরে ২৪ নয় ৪০০০ কিলো দূরে!নতুন বছর পুরনো প্রত্যয়, আমার আমি মিশে রবো তোমায় , তবে অবশ্যই অদৃশ্যে!
বছর আসে বছর যায় তবে কিছু মানুষের প্রতি ভালোবাসা , অভিমান ঠিক একই জায়গায় দাড়িয়ে থাকে।
2 Comments -
শোন, আমার দেহ মরে আত্মাখানা বেঁচে আছে!
—কেন?
কঠিন প্রশ্ন করলে….
সহজ ভাষায় বলো, রোজনিশি-তো কঠিন করে কথা বলো…
—তোমার প্রস্থান কিভাবে হবার ছিল? মনে নেই ?
—না
আমায় বুকে জড়িয়ে, তুমি বলবে বিদায়! তারপর আমার আত্মার ভস্মও তুমি দেখবে!1 Comment -
আলোর ঝলকানিতে গগনের তারা দেখা যায় না কিন্তু তাই বলে তারা আকাশে নেই?
চরম পুলকিত সময়ে কালবেলা স্মরণে আসে না তবে একবার আঁধারে গেলে ভিন্ন কিছুর স্বাক্ষী হওয়া যায়!!!2 Comments -
ভরা পূর্ণিমার জ্যোৎস্নার চেয়ে তোমার-অ ললাট বিন্দুটি অনেক বেশি সুন্দর ও নেশাদায়ক!
1 Comment -
ছোট গল্পের অংশঃ নাম আজও ঠিক হয় নি………………….
একটু পরেই ঝুলতে হবে তবুও নীলাভ যেন ভীষণ নির্লিপ্ত। পারমাণবিক বোমায় লণ্ডভণ্ড সহস্র রাজ্যের বিষাদ যেন বহুবছর নীলাভের গহীনে দোল খেয়ে নীলাভকে ভীষণ অপরিণামদর্শী কিংবা নির্ভিক করে দিয়েছে।
সব আয়োজন যেন নীলাভকে চির ঘুম পাড়ানোর জন্য। নীলাভ ভাবছে হয়তো আজই শেষ হবে সবই। কিন্তু তব…Read More3 Comments -
আমার হৃদয়ে তোমার জন্য বয়ে যাওয়া আদুরে ঋর্ণা যখনই তুমি আবিষ্কার করলে ঠিক তখনি আমাকে কাছে পাওয়ার ব্যকুলতা তোমাকে অন্ধ করে দিল!
অথচ তুমি চাইলে সহস্র বছর আমার প্রস্রবণে মাতাল ঢেউ হয়ে থাকতে পারতে প্রিয়তমা।1 Comment -
যখন ভালোবাসায় প্রাণ থাকে তখন মানুষ তাঁর প্রিয়’র কাছে রোজ ছুঁটে যায় হোক তা পঞ্চাশ মাইল দূর—যখন ভালোবাসা প্রাণ হারায় তখন পঞ্চাশ মিটারও কম দূর নয়!
1 Comment -
-
আঘাত কিংবা দুঃখ মানুষকে খুব একটা দূরে নিতে পারে না, যা মানুষকে দৃষ্টিসীমার বাহিরে নেয়, তা হলো প্রিয় মানুষের অসম্মান। সম্মান করতে শিখো , তারপর না হয় কাউকে ভালোবাসি বলো।
1 Comment -
-
যখন আমি তোমায় ভালোবাসার চাদরে আবৃত করে আমি তোমাতে আচ্ছন্ন হয়েছিলাম,
তখন তুমি সমুদ্রের গহীন তলদেশে থাকলেও আমি তোমায় খুঁজে নিতাম
অথচ আজ তুমি চোখ থেকে ১ মিটার দূরে থাকলেও আমি তোমায় দেখতে পাই না!1 Comment -
-
জলের মত স্বচ্ছ তবুও কারও কাছে তা সলিল নয় সর্পিল।
কিছু ঘটনা ঘটার পিছনে হয়তো কোনো কারণ থাকে না, ঘটতে হবে তাই ঘটে।
এসব ঘটনায় কেন, কি, কিভাবে এসব চিন্তা অনর্থক!1 Comment -
যদি থেকে যেতে হয়তো হৃদ ভাসতো সবুজে নয়তো নীলে কিন্তু আজ তুমি নেই বলে, হৃদ মাঝে তব মন্দির সাথে সহস্র কাব্য!
তুমি আমার কবিতা কিংবা গল্পের আহার
হৃদ মাঝে তব তীর্থভূমি, যেন তাহা পাঁচশ মাইল সমুচ্চ পাহাড়।1 Comment -
কাব্য কিংবা উপন্যাস থেকে ধার করে নয়
পথ ভুলে কিংবা ভুলের স্রোতে ডুবে
অজস্র ক্রোশ নির্ভীক চিত্তে
শুধু সাতরিয়ে—অনর্থক সাতরিয়ে
পথ চেয়ে পথ খুঁজি। -
মানুষের যখন সবকিছু থাকে তখন অভিযোগ কিংবা অভিমানও থাকে,
জীবন থেকে যখন সবকিছুর সব টা চলে গিয়ে শুধু কিছু থাকে , তখন মানুষ ভীষণ সুখে থাকে।
তখন অভিযোগ কিংবা অভিমানের গাণিতিক মান ০ হয়ে যায়।1 Comment - Load More Posts
Friends
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
সা দি য়া (নন্দিনী)
@nandini
SHABBIR AHAMED
@shabbir
রিয়েল আবদুল্লাহ আল মামুন
@realabdullah
মীর অনাবিল
@mir_anabil
শহিদুল ইসলাম
@shahidulislam
ক্ষণিক রাজ
@kkshonikraj




সহমত