তুলট | মৃদুলা চৌধুরী | Activity
বসন্ত এসে গেছে! জানতেই পারতাম না যদি না সেদিন শিমুল ফুলগুলো দেখতে না পেতাম। ভালো আছি বলছি কারণ জিজ্ঞেস করার মতো কেউ নেই। 
যদি একবার কেউ জিজ্ঞেস করতো তবে মনে জমে থাকা কথাগুলো শিমুল ফুলের রক্তিম রঙ ধারণ করতো । 
নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রাখার একটা প্রবণতা কাজ করছে। জানি না কেন। কিন্তু এই কেন এর উত্তর জানা না থাকলেও নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে নিচ্ছি। 
এখন একমাত্র নিজের ছায়া আর আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখতে পাই তার প্রতি মোহ এবং ভালেবাসা দুটোই বেশি কাজ করে। তবুও কেউ জিজ্ঞেস করছে না কেন বিষন্ন আমি?
একটা কালো শাড়ি পড়ে ফুল দোকান থেকে লাল গোলাপ কিনবো ভাবলাম। কিন্তু জানি না কেন আজ লাল গোলাপের চেয়ে বেগুনি রঙের অর্কিডের প্রতি বেশি টান অনুভব করছি। 
একা এক দীঘির কাছে বসে নিবেদন  করছি সব ব্যাথা। কেউ এসে জিজ্ঞেস করছেনা কে তুমি?কেমন আছ? কার তুমি?
তবে বলতাম আমি এক বিষন্ন বিরোহী আত্মার দৈহিক রূপ যাকে বসন্ত আর আকৃষ্ট করতে চায় না, লাল গোলাপ তার ছোঁয়া পেতে চায় না। ভালো নেই আমি। 
আর যদি উত্তর চান কার আমি তবে বলবো আপনিই হলেন সে ব্যক্তি যে এখন আমার সবচেয়ে কাছের কারণ আপনি জানতে চান কেমন আছি আমি? তবে জিজ্ঞেস করতে চাই হবেন কী আমার ছায়ার সঙ্গী।
নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রাখার একটা প্রবণতা কাজ করছে। জানি না কেন। কিন্তু এই কেন এর উত্তর জানা না থাকলেও নিজেকে…Read More
নারী কখন মানসিক দূর্বল হয় খুব?
নারী কখন সবচাইতে সবল?
"নারী" শব্দটা যদি কিছু শব্দের ব্যবহারে বিশ্লেষণ করতে যাই তবে শত সহস্র শব্দেও কোনো সয়ংসম্পূর্ণ সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। 
সেখানে নারীর মানসিক অবস্থার ব্যাখ্যা বড়ই দূর্লভ।যে নারী অল্পতেই ভেঙে পড়ে সে নারীই আবার কঠিনতম পরিস্থিতিতে খুব সুন্দর করে নিজেকে গুছিয়ে নিতে পারে।
পানি যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে আবার প্রয়োজনে বরফের মতো কঠিন রূপ ধারণ করে নারী অনেকটা পানির মতোই বহমান পরিস্থিতি সাপেক্ষে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করতে পারে।
তাই নারী কখন মানসিক দূর্বল হয় খুব?আর কখন নারী  সবচাইতে সবল? তা নির্ভর করে তার পারিপার্শ্বিক পরিস্থিতি আর মনোবলের উপর।
নারী কখন মানসিক দূর্বল হয় খুব?
নারী কখন সবচাইতে সবল?
পানি যে পাত্রে…Read More