তুলট | Naim-Nawhaad | Activity
নিস্তরঙ্গ
নাইম নাওহাদ
প্রত্যহ দিগন্ত হরিদ্রা করে উঠবে অরুণ ভোরে,
নির্ঘন্ট নিশাচর প্রাণীরা ফিরবে অজানা নীড়ে।
হিমেল অনিল স্নিগ্ধ পরশ বয়ে যাবে অবিরাম,
প্রত্যুষে প্রকৃতি বা নামাজীর চিত্তহারী কালাম।
বসুন্ধরায় চলমান রবে বহুদিবস, বছর হাজার,
থেমে যাব আমি আজকাল নিস্তরঙ্গ নির্বিকার।
নীলাম্বরী দিগন্তে কৃষ্ণবর্ণ বারিবাহে বৃষ্টি ছায়া,
যষ্টি হস্তে রাখাল চঞ্চলতা হৃদে গরু-মেষ মায়া।
কাস্তে কুদালি লাঙলের কিষাণ বিস্তৃত প্রান্তর,
অঝোর ঘামের বহুপদী ফলনে নৃত্যরত অন্তর।
অবনিতে অবদান রবে বহুদিবস, বছর হাজার,
থেমে যাব আমি আজকাল নিস্তরঙ্গ নির্বিকার।
জরা বিল মিটে যাবে ও কোনো ঐতিহ্যের নদী,
অনাবাদি মরুভূমি হবে হয়তো অতল বারিধি।
ঝর্ণাধারার মধু কন্ঠে প্রবাহমান মিষ্টি জলধারা,
শুষ্ক জমি সিক্ত করে বাদল ফোঁটার ফোয়ারা।
ধরণি ভেঙে গড়ে রবে বহুদিবস, বছর হাজার,
থেমে যাব আমি আজকাল নিস্তরঙ্গ নির্বিকার।
প্রত্যহ রক্তিম দিগন্তে বৃক্ষরাজি অন্তরালে রবি,
জলাভূমি বিচরণন্তে বলাকা ফেরা জ্যান্ত ছবি।
দু'মুঠো আহার অন্বেষক দিনমজুরির কষ্ট, সুখ,
সহস্র ইতিহাস পদদলিত ভ্রান্তির আঁধারে বুক।
ধরা যথার্থ নিয়মে রবে বহুদিবস, বছর হাজার,
থেমে যাব আমি আজকাল নিস্তরঙ্গ নির্বিকার।
জোৎস্না যামিনী পূর্ণিমা অনুরাগে তুষ্ট উপবনে,
প্রেমিক চিত্তপট উচ্ছ্বসিত হবে জ্যোতির স্নানে।
কতক বিহঙ্গের মায়াবী হাঁক হবে নিস্তব্ধতা দূর,
সুশ্রী কদাকার রাতান্তে হবে ফের যৌবন ভোর।
বসুমতী স্বমহিমায় রবে বহুদিবস, বছর হাজার,
থেমে যাব আমি আজকাল নিস্তরঙ্গ নির্বিকার।
অধিকার হরণ করেছি শতে জেনে বা অজ্ঞাতে,
তুচ্ছ করেছি বলনে আচরণে ইশারার আঘাতে।
অনুনয় রবের পরে বন্ধু স্বজন চেনা সমস্ত তরে,
মার্জনার ভিখারি হৃদয়স্ত চাই ক্ষমা করজোড়ে।
প্রেম, সুখ, হিংস্রতা, ক্রন্দন ধরিত্রি এমনি করে
হয়তো রয়ে যাবে বহুদিবস, বছর হাজার,
থেমে যাব আমি আজকাল নিস্তরঙ্গ নির্বিকার।
০৮/০৮/২০২২
নিস্তরঙ্গ
নাইম নাওহাদ
প্রত্যহ দিগন্ত হরিদ্রা করে উঠবে অরুণ ভোরে,
নির্ঘন্ট নিশাচর প্রাণীরা ফিরবে অজানা নীড়ে।
হিমেল অনিল স্নিগ্ধ পরশ বয়ে যাবে অবিরাম,
প্রত্যুষে প্রকৃতি বা নামাজীর চিত্তহারী কালাম।
বসুন্ধরায় চলমান রবে বহুদিবস, বছর হাজার,
থেমে যাব আমি আজকাল নিস্তরঙ্গ নির্বিকার।
নীলাম্বরী দিগন্তে কৃষ্ণবর্ণ বারিবাহে ব…Read More