তুলট | Humayra Archives | Activity
সংসার করতে পারে না আজকের নারীরা, নাকি আর সবকিছু মুখ বুজে সহ্য করতে চায় না?
নারীর পরিবর্তন কি সত্যিই সংসার করার অক্ষমতা, নাকি নিজের আত্মমর্যাদা চিনতে শেখার এক অনিবার্য পরিণতি?
“বিয়েটা মেয়ে তুমি পছন্দের মানুষকেই করো। সংসার? সে তো তুমি এমনিতেও করতে পারবে না, অমনিতেও করতে পারবে না।” সেদিন ফেসবুকে এক ভাইয়ের এই লেখাটি পড়েছিলাম। প্রথমে তাঁকে বেশ বিচক্ষণ বলেই মনে হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তাঁর বক্তব্য ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমার সেই ধারণা বদলে যায়। কারণ, কোনো একটি বাস্তবতার কেবল উপরিভাগ দেখে সিদ্ধান্তে পৌঁছানো যতটা সহজ, তার গভীরে প্রবেশ করে প্রকৃত কারণ অনুসন্ধান করা ততটাই কঠিন।
আজকাল নারীদের মধ্যে সত্যিই এক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়। কিন্তু সেই পরিবর্তনের স্বরূপ কি আমরা কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করেছি?
আমাদের মা-দাদিরা সংসার টিকিয়ে রাখতে গিয়ে নিজেদের ভালো লাগা, ইচ্ছা, শখ, আত্মসম্মান এমনকি কখনো কখনো নিজেদের অস্তিত্বটুকুও বিসর্জন দিয়েছেন। স্বামী ও পরিবারের সুখের জন্য তাঁরা অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন, মুখ বুজে সহ্য করেছেন অবহেলা, অপমান ও বঞ্চনা। সংসার নামক প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার দায়িত্ব যেন তাঁদের একার কাঁধেই ন্যস্ত ছিল।
তাঁদের এই ত্যাগের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়—যে ত্যাগের বিনিময়ে একজন নারীকে প্রতিনিয়ত নিজের সত্তাকে অস্বীকার করতে হয়, সেই ত্যাগকে আমরা মহিমান্বিত করব, নাকি এর পেছনের দীর্ঘশ্বাসগুলোও শোনার চেষ্টা করব?
হ্যাঁ, আজকের অনেক নারী হয়তো আগের প্রজন্মের নারীদের মতো যেকোনো মূল্যে সংসার আঁকড়ে ধরে রাখতে চান না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই আমরা কেন তাঁদের দিকে অভিযোগের আঙুল তুলি? কেন সংসার ভাঙার দায় কিংবা সংসার টিকিয়ে রাখার সমস্ত দায়িত্ব বারবার নারীর কাঁধেই চাপিয়ে দেওয়া হয়?
আমাদের সমাজের পুরুষ বিশ্বাস করেন, আল্লাহ তাঁদের শারীরিক শক্তি দিয়েছেন, পরিবারের দায়িত্ব বহন করার সামর্থ্য দিয়েছেন। ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক কেবল একসঙ্গে বসবাসের সম্পর্ক নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পারস্পরিক অধিকার, দায়িত্ব, আমানতদারি, ভালোবাসা ও দয়ার প্রশ্ন। স্ত্রীকে আমানত হিসেবে গ্রহণ করার অর্থ কি কেবল তাঁর ভরণপোষণের ব্যবস্থা করা? নাকি তাঁর মর্যাদা, অনুভূতি, নিরাপত্তা ও ন্যায্য অধিকার রক্ষা করাও সেই দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ?
একজন নারীকে বিয়ের মাধ্যমে জীবনে নিয়ে আসার পর তাঁর প্রতি দায়িত্ব কি কেবল মাসের শেষে কিছু টাকা তুলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে? তাঁর মানসিক চাহিদা, ব্যক্তিগত পছন্দ, ক্লান্তি কিংবা কষ্টের কি কোনো মূল্য নেই? অথচ আমাদের সমাজে এমন দৃশ্যও বিরল নয়—বাইরে থেকে ফিরে সামান্য কোনো বিষয় নিয়ে স্বামীর বিরক্তি, স্ত্রীর কাজকে তুচ্ছতাচ্ছিল্য করা, কিংবা কটাক্ষ করে বলা, ‘সারাদিন বাসায় কী করো? শুয়ে-বসেই তো থাকো!’
যে নারী সারাদিন ঘরের কাজ করেন, সন্তান সামলান, পরিবারের সবার প্রয়োজনের দিকে খেয়াল রাখেন, নিজের অসুস্থতা কিংবা ক্লান্তিকে উপেক্ষা করে দায়িত্ব পালন করেন—তাঁর শ্রমের মূল্য কি শুধু এই কারণে কমে যায় যে, মাস শেষে তাঁর হাতে কোনো বেতন আসে না?
আর যে নারী উপার্জন করেন না, তাঁর কি সম্মান পাওয়ার অধিকার কম? সংসারে অর্থনৈতিক অবদান রাখতে না পারলে কি একজন মানুষের আত্মমর্যাদা হারিয়ে যায়?
অবশ্যই না।
তাহলে একটু ভেবে দেখা যাক, আজকের নারীদের এই পরিবর্তনের পেছনে আমাদের সমাজেরও কি কোনো ভূমিকা নেই?
একসময় অনেক নারী আর্থিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন স্বামীর ওপর। সংসারে অবহেলা কিংবা অপমানের শিকার হয়েও তাঁদের অনেককে নীরবে থেকে যেতে হয়েছে—সন্তানের ভবিষ্যৎ, সামাজিক লোকলজ্জা, পরিবারের চাপ কিংবা নিজের জীবিকা নির্বাহের অসামর্থ্যের কারণে। তাঁদের সামনে বিকল্পের পথ ছিল সীমিত।
কিন্তু সময় বদলেছে। শিক্ষার প্রসার ঘটেছে, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে, অনেক নারী নিজের উপার্জনে নিজের প্রয়োজন মেটাতে শিখেছেন। অর্থনৈতিক স্বাধীনতা তাঁদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। অন্তত কিছু নারী এখন বুঝতে পারছেন, অসম্মান সহ্য করে বেঁচে থাকাই জীবনের একমাত্র পরিণতি নয়।
তবু আমাদের সমাজের একাংশের আপত্তি রয়ে গেছে। নারী কেন বাইরে যাবে? কেন নিজের উপার্জন করবে? কেন নিজের সিদ্ধান্ত নিজে নেবে?
কিন্তু প্রশ্ন হলো, যে সমাজ দীর্ঘদিন ধরে নারীর অর্থনৈতিক নির্ভরশীলতাকে তাঁর সংসারে টিকে থাকার অন্যতম শর্ত বানিয়ে রেখেছিল, সেই সমাজই যখন নারীর স্বাবলম্বী হয়ে ওঠাকে প্রশ্নবিদ্ধ করে, তখন তার প্রকৃত উদ্দেশ্য নিয়ে ভাবতে হয় না কি?
যে নারী একসময় নিজের সামান্য প্রয়োজনের জন্যও স্বামীর কাছে হাত পাততে বাধ্য হতেন, তিনি যখন নিজের প্রয়োজন নিজেই মেটাতে সক্ষম হন, তখন তাঁর কাছে সংসারের অর্থও নতুনভাবে ধরা দেয়। ভরণপোষণের বিনিময়ে অসম্মান সহ্য করা আর তাঁর কাছে অনিবার্য মনে হয় না।
তাই বলে কি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলেই একজন নারীকে সব ধরনের দায়িত্ব থেকে মুক্ত ভাবতে হবে? নিশ্চয়ই নয়। সংসার একটি যৌথ দায়িত্ব। এখানে নারী ও পুরুষ উভয়েরই ত্যাগ, ধৈর্য, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। কিন্তু সেই দায়িত্ব পালনের অর্থ কখনোই একজনের আত্মমর্যাদাকে অন্যজনের ইচ্ছার কাছে জিম্মি করে রাখা হতে পারে না।
একজন নারী তাঁর স্বামীর কাছে অঢেল সম্পদ চান না। অনেক সময় তিনি চান, তাঁর কথাগুলো মন দিয়ে শোনা হোক; তাঁর কষ্টকে তুচ্ছ করা না হোক; তাঁর শ্রমকে স্বাভাবিক ও মূল্যহীন ধরে নেওয়া না হোক। তিনি চান, যাঁর কাছে নিজের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলো নির্দ্বিধায় প্রকাশ করার কথা, সেই মানুষটির কাছেই যেন তাঁকে নিজের মূল্য প্রমাণ করতে না হয়।
তিনি চান, বাইরের পৃথিবীর প্রতিকূলতা পেরিয়ে ঘরে ফিরে যেন আরেকটি যুদ্ধের মুখোমুখি হতে না হয়। সংসার যেন তাঁর কাছে কেবল দায়িত্ব পালনের জায়গা না হয়ে ওঠে; হয়ে ওঠে শান্তি, নির্ভরতা ও ভালোবাসার আশ্রয়।
একজন নারীকে যদি প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়া হয় যে, তাঁর থাকার জায়গা, খাবার কিংবা পোশাকের ব্যবস্থা করা হচ্ছে বলেই তাঁকে সবকিছু মেনে নিতে হবে, তাহলে সেই সম্পর্কের ভেতরে ভালোবাসার জায়গাটি কোথায় থাকে?
বিয়ে কি কেবল একজন পুরুষের দায়িত্বে একজন নারীর জীবন সমর্পণ করার নাম? নাকি দুটি মানুষের পাশাপাশি পথচলার নাম, যেখানে দুজনেই একে অন্যের মর্যাদা রক্ষা করবেন, ভুল হলে সংশোধন করবেন, কঠিন সময়ে পাশে দাঁড়াবেন?
যে সংসারে একজনের মতামতই শেষ কথা, সেখানে অন্যজনের অস্তিত্ব কোথায়? যে সম্পর্কে একজনের কষ্টকে দুর্বলতা আর অন্যজনের অপমানকে অধিকার বলে বিবেচনা করা হয়, সেখানে পারস্পরিক ভালোবাসা কীভাবে বেঁচে থাকবে?
আজকের নারীরা যদি অসম্মান, অপবাদ, অবহেলা কিংবা নিরন্তর মানসিক নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলতে শেখেন, তবে তাঁদের সেই পরিবর্তনকে কেবল সংসার করার অক্ষমতা বলে দাগিয়ে দেওয়া কি ন্যায়সংগত?
আমি এখানে সেই নারীদের কথা বলছি না, যাঁরা সমতার অর্থ বোঝেন কেবল নারী-পুরুষের প্রতিযোগিতা কিংবা একে অন্যকে পরাজিত করার মধ্য দিয়ে। আমি তাঁদের কথাও বলছি না, যাঁরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার নামে অন্যের ন্যায্য অধিকার অস্বীকার করেন।
আমি কথা বলছি সেই নারীদের নিয়ে, যাঁরা একটি সুন্দর সংসার চেয়েছিলেন, ভালোবাসার একটি আশ্রয় চেয়েছিলেন, নিজের মানুষটির কাছে একটু সম্মান ও যত্ন চেয়েছিলেন। কিন্তু বারবার উপেক্ষিত হতে হতে একসময় বুঝতে শিখেছেন—সংসার বাঁচিয়ে রাখার দায়িত্ব তাঁদের একার নয়।
আমি কথা বলছি সেই নারীদের নিয়ে, যাঁরা সম্পর্ককে গুরুত্ব দেন বলেই অসম্মানের কাছে আত্মসমর্পণ করতে চান না; যাঁরা সংসার করতে অস্বীকার করেননি, বরং এমন একটি সংসারের প্রত্যাশা করেন যেখানে তাঁদের মানুষ হিসেবে মূল্য দেওয়া হবে।
কারণ, সংসার টিকিয়ে রাখা নিঃসন্দেহে একটি মহৎ প্রচেষ্টা। কিন্তু সংসার টিকিয়ে রাখার নামে একজন মানুষের আত্মসম্মান প্রতিনিয়ত ভেঙে দেওয়া কোনো মহৎ কাজ নয়।
একটি সংসার শুধু নারীর সহ্যশক্তির ওপর দাঁড়িয়ে থাকার কথা নয়। সেটি দাঁড়িয়ে থাকার কথা দুজন মানুষের দায়িত্ববোধ, পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং একে অন্যের প্রতি যত্নের ওপর।
তাই আজকের নারীদের দিকে অভিযোগের আঙুল তোলার আগে আমাদের একবার নিজেদের দিকেও তাকানো প্রয়োজন।
প্রশ্নটা শুধু এই নয়—আজকের নারীরা কেন আগের মতো সংসার করতে পারেন না?
প্রশ্নটা বরং হওয়া উচিত—একটি সংসারকে টিকিয়ে রাখতে নারীর কাছ থেকে এত কিছু প্রত্যাশা করার পর, সেই সংসার কি তাঁকে তাঁর প্রাপ্য সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা দিতে পেরেছে?
কারণ, একজন নারী নিজের দুই মুঠো অন্নের ব্যবস্থা করতে শিখেছেন বলেই ভালোবাসার প্রয়োজন ফুরিয়ে যায় না। তিনি স্বাবলম্বী হয়েছেন বলেই তাঁর যত্ন পাওয়ার আকাঙ্ক্ষা অযৌক্তিক হয়ে ওঠে না। আর তিনি অসম্মানের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছেন বলেই সংসারের প্রতি তাঁর দায়বদ্ধতা কমে যায় না।
হয়তো বদলে যাওয়া সময়ের কাছে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটিই হলো—একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু একজনকে বদলে যেতে বললে চলে না। কখনো কখনো সম্পর্কটিকেও বদলাতে হয়; বদলাতে হয় আমাদের দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ এবং ভালোবাসা প্রকাশের ধরন।
নারী বদলেছেন। এবার সংসার সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাগুলোও একটু বদলাক।
✍️নুর হুমায়রা
৯ অক্টোবর,২০২৬ See le
সংসার করতে পারে না আজকের নারীরা, নাকি আর সবকিছু মুখ বুজে সহ্য করতে চায় না?
“বিয়েটা মেয়ে তুমি পছন্দের মানুষকেই করো। সংসার? সে তো তুমি এমনিতেও করতে পারবে না, অমনিতেও করতে পারবে না।” সেদিন ফেসবুকে এক ভাইয়ের এই লেখাটি পড়েছিলাম। প্রথমে তাঁক…Read More
Humayra Archives changed their profile picture