Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • যদি বন্য হতেম!!
    – পি কে সরকার

    : জানো,
    আর ক্ষ্যাপি নে…

    :: ক্যান, ক্ষ্যাপিসনে??
    অদ্ভূত…..!!

    : এক অদ্ভূত অনুভূতির জন্ম;
    যাই হয়ে যাক….; না কেনো!!
    হাসি মুখে বলতে হবে,
    “আমি ভালো আছি।”

    :: ধ্যাত…
    এটা কোনো কথা?
    ভালো নেই….
    এ কথা বলা যাবে না!!

    : না, সামাজিক জীব,
    সমাজে থাকতে হবে।

    :: এটাই বড় দূর্ভাগ্য…Read More

    6
    2 Comments
    • বরাবরের মতই চমৎকার লিখেছেন। অভিনন্দন।

    • ভালো আছি বলাটা জরুরী না কবিপ্রিয়, ভালো থাকাটা জরুরী! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

  • চেনা মুখ অচেনা রূপ
    – পি কে সরকার

    জীবনের গল্পেরাও…
    আজ নিরুদ্দেশ,
    স্বপ্নেরাও আজি…
    অভিমানে মুখ ফিরে,
    নিঃসঙ্গতায় আনমনে…
    চেয়ে থাকা…
    শুধুই স্মৃতির পানে।

    স্মৃতির পাণ্ডুলিপি এসে বলে…
    কে ছিল, কে নেই…
    কে আছে…
    দেখে নেও ভালো করে;
    দেখলেম…
    অনেক চেনা মুখ…
    অচেনা রূপ,
    সুখসাগরে দিয়েছে ডুব।
    নব সুরে…
    ব…Read More

    6
    8 Comments
    • সেই চিরচেনা অনুভব, ভালো লাগলো খুব!

    • অসাধারণ

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ছিলেন কোথায় এত দিন প্রিয় কবি!? সব ভালো ছিল তো?

  • তারপর
         – পি কে সরকার
    সময় অতি অল্প,
    যেতে যেতে হবে গল্প।

    কল্পতরু….
    বেড়েই চলেছে সল্প সল্প,
    স্বপ্নেরা মেলেছে ডানা,
    আমার থামতে মানা।
    সফলতা ঐ যে একটু দূরে,
    হাতছানি দিয়ে ডাকছে মোরে।

    অনেক কথা…
    অনেক গল্প তো হলো;
    আমার সফলতা দেখবে চলো।
    এই যে সফলতার শীর্ষে;
    আমি দাঁড়িয়েছি শৌর্যে।
    দেখ দেখ আমার পরাক্রম,
    কত বড়, ক…Read More

    8
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • স্মৃতিময় গীতিকাব্য
            – পি কে সরকার
    মেঘে মেঘে  ডেকে ডেকে,
    কে যাও শূন্যে মিলে,
    পাগলপারা গীত নৃত্যে,
    রুদ্র তাণ্ডব বিজলীতে,
    কে মোরে ডাকো বারে বারে,
    রুদ্র প্রেমের মলয় বায়ে,
    আন্দোলিত করিছো মোরে।
    হঠাৎ আলোর ঝলকানিতে,
    দৃশ্যপট অদৃশ্য করে,
    কেনো ডাকো বারে বারে,
    গোচরে না না অগোচরে।
    স্মৃতিময় ধূলিধূসর গীতিকাব্যে,
    ধূলিঝড়ে স্মৃতিরা উঁকি ম…Read More

  • নব প্রত্যাশায় ১৪৩০ বঙ্গাব্দ
    পি কে সরকার
    ঐ যে…
    সেই নব প্রত্যাশা,
    নব নব স্বপ্ন বুনা,
    নব আশায় পথ চলা,
    নববর্ষে নব সূচনা,
    ভালো মন্দে,
    গেলো চলে;
    সবারে ছেড়ে,
    আরেকটি বছর;
    স্মৃতির মহাসমুদ্রে।
    চলার নাম জীবন,
    চলতে হবে,
    তত ক্ষণ…যত ক্ষণ,
    আসেনি মরণ,
    চলতে চলতে,
    পেয়ে যাবে সবে,
    অন্তিম তোরণ,
    সে কথা রেখেছো কি…Read More

    6
    1 Comment
  • স্ববিরোধী
    – পি কে সরকার
    নিরেট অমা, মন অরণ্য,
    চাঁদনি রাত,
    জোনাকি বিষন্ন,
    বিপন্ন বিষকাঁটালি,
    প্রকৃতি বিবাগী।

    নিশ্চুপ নিস্তব্ধ নক্ষত্র,
    ছায়াপথে বঞ্চিত সন্ত্রস্ত,
    অহম আবিষ্ট পূর্ণ শশী,
    জাদুঘরে শক্তিধর অসি,
    অবসরে মসি।

    ইঁদুরের দর্পে, বিড়াল গর্তে,
    নব সৃষ্টির বিরোধে,
    সাধু বিপাকে,
    ধর্মীয় মার্গীয় পরিপন্থী,
    সমাজে নাহি ম…Read More

    7
    3 Comments
    • বেশ একটা ভিন্নতার স্বাদ পেলাম।

    • অনেকদিন পর আপনার কবিতা পেলাম!
      বুনোট ঠাসা শব্দে সত্যি বেশ আলাদা লাগলো কবিতাখানি! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • চমৎকার লিখেছেন কবি ভালো লাগলো।

  • “বিধাতা জানে!”
        – পি কে সরকার
    এত বাঞ্ছা, শত ঝঞ্ঝা,
    এত আকুলতা, শত ব্যাকুলতা,
    জীবন থামে না।
    ঝড়ের বেগে, সময়ের আগে,
    চলেছে জীবন,
    সমান্তরালে।
    জাতের দ্বন্দ্ব, বেজাত মন্দ,
    ফিরছে ছন্দে, মনের অজান্তে,
    স্বার্থের বন্ধনে।
    ধর্ম কমছে, ধার্মিক বাড়ছে,
    বাড়ছে ধর্মশালা, এত মানবতা,
    কিন্তু মানুষ কোথা?
    ক…Read More

    7
    2 Comments
  • মায়ের ভাষা বিশ্বময়
          – পি কে সরকার
    মাগো, তোমার সন্তানের রক্ত,
    সুমহান মহিমায় প্রদীপ্ত,
    ঢাকার রাজপথ ছেড়ে বিশ্বময়,
    মায়ের ভাষা মধুময়।

    স্বাধীনতার গৌরবোজ্জ্বল সূচনা,
    একুশের রক্তে বীজ বোনা,
    রক্তাক্ত বর্ণমালা, প্রাণের বর্ণমালা,
    মায়ের ভাষা মোর প্রিয় বাংলা।

    8
    2 Comments
  • নববর্ষে নব প্রত্যয়
          – পি কে সরকার
    ঘন কুয়াশায়, হিম হিম হিমেল হাওয়ায়,
    সুখ দুঃখ বেদনায়,তোমারে জানাই বিদায়।
    জীবন খাতায়,স্মৃতির সোনালী পাতায়,
    অতীত আরেকটি অধ্যায়,
    অম্লান মনের মণিকোঠায়।
    নব প্রত্যাশায় নব উদ্যমে,
    সুশোভিত হোক ধরা নব কিরণে,
    নববর্ষ তোমারে স্বাগত নব প্রত্যয়ে।
    শান্ত হোক বসুধা বন্ধ হোক বৈরিতা,
    ম্লান হোক উত্তাল বিপর্যস্ত মানবতা।…Read More

    10
    2 Comments
    • আপনি বরাবরই ভালো লিখেন। এটাও ব্যতিক্রম না। শুভনববর্ষ।

    • আপনার মত করেই বলি কবিপ্রিয়,
      “সুশোভিত হোক ধরা নব কিরণে,
      নববর্ষ তোমারে স্বাগত নব প্রত্যয়ে।”! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

  • অবশেষে…
    – পি কে সরকার
    মাইলের পর মাইল,
    রাজপথ থেকে আইল,
    উদর পুরিতেই কাহিল।
    সময়ে পৌঁছতে হবে,
    তা না হলে…
    কাজ চলে যাবে।
    এতটুকু পেট ভরিতে,
    নশ্বর দেহখানি রাঙাতে,
    কত কিছুই না দেখতে,
    করতে, ভাবতে… হলো সয়তে।
    কত প্রত্যাশা, কত আশা,
    কত স্বপ্ন ভঙ্গ…
    কত ভালোবাসা…
    কত পূরণ, কত নিরাশা?
    যোগ বিয়োগে আবার ছুটে চলা,
    শুরু ন…Read More

    4
    2 Comments
  • মলিনতা দূর হবে
    – পি কে সরকার
    নতুনের চাপে নতুন উধাও,
    পুরোনো হাওয়া বয়।
    স্মৃতির চাপে স্মৃতিরা উধাও,
    মন যে বিভেদময়।
    চেতনার আলো ঘুণে ধরেছে,
    বিবেক স্বার্থময়।
    ব্যক্তি হারায়,
    সময় বুড়িয়ে যায়।
    তবু কেন হায়!
    সে কথা ভুলে যাই।
    মনহীন প্রাণ,
    শান্তি চায়…
    স্বীয় ধর্মশালায়।
    স্রষ্টার ঘর সৃষ্টি গড়ে,
    স্রষ্টা বিভেদময়।
    মানবের চাপে মানব হা…Read More

    6
    2 Comments
  • অদৃশ্য বিষাক্ত ঝড়
    – পি কে সরকার
    কলঙ্কিত সফলতার,
    উলঙ্গ দৌরাত্ম্যে,
    অলঙ্কৃত চারিপাশ,
    অদৃশ্য বিষাক্ত ঝড়ে,
    মনুষ্যত্বের সর্বনাশ,
    ছুঁচোর দখলে,
    মানবতার সুগন্ধি,
    মনুষ্য বেসামাল।
    কুলষিত কর্ম,
    ক্ষত বিক্ষত ধর্ম,
    বৈষম্যে জন্ম,
    উদগ্র প্রজন্ম,
    ক্ষমতার মাদকতায়,
    চুর নিকোটিন ধোঁয়ায়,
    নিষ্প্রভ অনির্বাণ,
    নবপ্রজন্ম নিষ্প্রাণ।

    5
    3 Comments
  • Load More Posts

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar