তুলট | Poettry Chadney | Activity
ডাকবাক্সে জমে থাকা অপেক্ষা
প্রিয় মানব,
একটা চিঠি জানে, কতটা নীরব অপেক্ষায় থাকতে পারে একজন মানুষ।
তুমি জানো না, কতটা অপেক্ষা আর আক্ষেপ জমা পড়েছে একটি চিঠির ভাঁজে।
দীর্ঘ অপেক্ষায় বদলে গেছে ডাকবাক্সের চেহারা,
সাইকেলে চড়ে যে ডাকপিয়ন একদিন চিঠি বিলিয়ে বেড়াত,
তাদেরও এখন আর দেখা যায় না।
অনলাইন যোগাযোগের এই দ্রুতগতির যুগে
মানুষ যেন কলমের আঁচড়ে অনুভূতি লিখতে ভুলে গেছে।
অথচ আমি আজও আটকে আছি তোমার লেখা একটি চিঠির অপেক্ষায়।
আমি যে এখনো শব্দের সৌন্দর্যে হারিয়ে যাই,
তপ্ত কোনো কথায় নিঃশব্দে আহত হই,
বহুদিনের জমে থাকা কথাগুলো জানার আকাঙ্ক্ষায়
আজও কৌতূহলী হয়ে থাকি।
কলমের আঁচড়ে লেখা একটি সম্বোধনে যে অনুভূতি লুকিয়ে থাকে,
তা কেবল ভালোবাসার মানুষই বুঝতে পারে।
চিঠির প্রতিটি শব্দে থাকে এক অদৃশ্য স্পর্শ,
স্পর্শহীন এক আকুতি, এক অদ্ভুত অস্থিরতা।
কোনো কোনো বাক্য বুকের ভেতর ঝড় তোলে,
আবার কোনো একটি শব্দই অজান্তে
ঠোঁটে মৃদু হাসি এনে দেয়।
জানো, চিঠি শুধু কয়েকটি শব্দের সমষ্টি নয়,
চিঠি এক শুদ্ধতম ভালোবাসার লেনদেন।
তাই খুব বেশি কিছু চাই না,
স্বল্প শব্দের হলেও একটি চিঠি আসুক।
তোমার হাতের লেখায় লেখা দু-একটি শব্দ,
আমার দীর্ঘ শূন্যতার কাছে হয়তো সেটুকুই অনেক।
চিঠিহীন দিনগুলোতে আমি ভাবনার গভীরে ডুবে থাকি।
জানি, যোগাযোগের আলো যত কমেছে,
আমাদের গল্পের বিষাদ ততই বেড়েছে।
তবু চাই, দূরত্বের সব খুনসুটি ভুলে যেও।
কোনো এক অবেলায় যদি হঠাৎ আমাকে মনে পড়ে,
তবে দ্বিধা রেখো না, অভিমান রেখো না,
শুধু একটি চিঠি লিখে দিও।
আমি আজও অপেক্ষায় আছি,
তোমার লেখা কয়েকটি শব্দের জন্য,
একটি চিঠির জন্য,
যে চিঠি হয়তো আবারও আমার নীরব দিনগুলোকে
শব্দের মায়ায় ভরিয়ে দেবে।
ইতি,
তোমার পত্রের অপেক্ষায়
সাবিহা নাজনীন চাঁদনী
ডাকবাক্সে জমে থাকা অপেক্ষা
প্রিয় মানব,
একটা চিঠি জানে, কতটা নীরব অপেক্ষায় থাকতে পারে একজন মানুষ।
তুমি জানো না, কতটা অপেক্ষা আর আক্ষেপ জমা পড়েছে একটি চিঠির ভাঁজে।
দীর্ঘ অপেক্ষায় বদলে গেছে ডাকবাক্সের চেহারা,
সাইকেলে চড়ে যে ডাকপিয়ন একদিন চিঠি বিলিয়ে বেড়াত,
তাদেরও এখন আর দেখা যায় না।
অনলাইন যোগাযোগের এই দ্রুতগতির যুগে
মানু…Read More
ডাকবাক্সে জমে থাকা অপেক্ষা
প্রিয় মানব,
একটা চিঠি জানে, কতটা নীরব অপেক্ষায় থাকতে পারে একজন মানুষ।
তুমি জানো না, কতটা অপেক্ষা আর আক্ষেপ জমা পড়েছে একটি চিঠির ভাঁজে।
দীর্ঘ অপেক্ষায় বদলে গেছে ডাকবাক্সের চেহারা,
সাইকেলে চড়ে যে ডাকপিয়ন একদিন চিঠি বিলিয়ে বেড়াত,
তাদেরও এখন আর দেখা যায় না।
অনলাইন যোগাযোগের এই দ্রুতগতির যুগে
মানুষ যেন কলমের আঁচড়ে অনুভূতি লিখতে ভুলে গেছে।
অথচ আমি আজও আটকে আছি তোমার লেখা একটি চিঠির অপেক্ষায়।
আমি যে এখনো শব্দের সৌন্দর্যে হারিয়ে যাই,
তপ্ত কোনো কথায় নিঃশব্দে আহত হই,
বহুদিনের জমে থাকা কথাগুলো জানার আকাঙ্ক্ষায়
আজও কৌতূহলী হয়ে থাকি।
কলমের আঁচড়ে লেখা একটি সম্বোধনে যে অনুভূতি লুকিয়ে থাকে,
তা কেবল ভালোবাসার মানুষই বুঝতে পারে।
চিঠির প্রতিটি শব্দে থাকে এক অদৃশ্য স্পর্শ,
স্পর্শহীন এক আকুতি, এক অদ্ভুত অস্থিরতা।
কোনো কোনো বাক্য বুকের ভেতর ঝড় তোলে,
আবার কোনো একটি শব্দই অজান্তে
ঠোঁটে মৃদু হাসি এনে দেয়।
জানো, চিঠি শুধু কয়েকটি শব্দের সমষ্টি নয়,
চিঠি এক শুদ্ধতম ভালোবাসার লেনদেন।
তাই খুব বেশি কিছু চাই না,
স্বল্প শব্দের হলেও একটি চিঠি আসুক।
তোমার হাতের লেখায় লেখা দু-একটি শব্দ,
আমার দীর্ঘ শূন্যতার কাছে হয়তো সেটুকুই অনেক।
চিঠিহীন দিনগুলোতে আমি ভাবনার গভীরে ডুবে থাকি।
জানি, যোগাযোগের আলো যত কমেছে,
আমাদের গল্পের বিষাদ ততই বেড়েছে।
তবু চাই, দূরত্বের সব খুনসুটি ভুলে যেও।
কোনো এক অবেলায় যদি হঠাৎ আমাকে মনে পড়ে,
তবে দ্বিধা রেখো না, অভিমান রেখো না,
শুধু একটি চিঠি লিখে দিও।
আমি আজও অপেক্ষায় আছি,
তোমার লেখা কয়েকটি শব্দের জন্য,
একটি চিঠির জন্য,
যে চিঠি হয়তো আবারও আমার নীরব দিনগুলোকে
শব্দের মায়ায় ভরিয়ে দেবে।
ইতি,
তোমার পত্রের অপেক্ষায়
সাবিহা নাজনীন চাঁদনী
ডাকবাক্সে জমে থাকা অপেক্ষা
প্রিয় মানব,
একটা চিঠি জানে, কতটা নীরব অপেক্ষায় থাকতে পারে একজন মানুষ।
তুমি জানো না, কতটা অপেক্ষা আর আক্ষেপ জমা পড়েছে একটি চিঠির ভাঁজে।
দীর্ঘ অপেক্ষায় বদলে গেছে ডাকবাক্সের চেহারা,
সাইকেলে চড়ে যে ডাকপিয়ন একদিন চিঠি বিলিয়ে বেড়াত,
তাদেরও এখন আর দেখা যায় না।
অনলাইন যোগাযোগের এই দ্রুতগতির যুগে
মানু…Read More