তুলট | Omar Faruk Rayhan | Activity
তোমাদের শহরে একদিন হাসিদের ছুটি হবে
এই শহরে যেমন হাসি খুঁজেছে তোমার লয়ে 
ক্রমাগত সুখ খুঁজতে খুঁজতে তোমার কিনারে এসেছিলো
কিন্তু তুমি দূর দূর করে তাড়িয়ে দিলে অবহেলার ফাঁকে। 
অনেক রাতের জমানো ব্যথা নিরাময়ের ঔষধ ছিলো
তোমার ঠোঁটের ভাঁজে লেপ্টে থাকা মৃদু হাসিতে
তুমি আমার অশ্রু সলিল দেখে একগাল হেসে দাও আড়ালে  
তোমার শহরের কাক গুলো বড্ড ভালবাসা বুঝে নিয়েছে।
রাস্তার পাশে সোডিয়াম আলোর ভাঁজে কত ব্যথা চিৎকার করে
একটি বারের জন্য ফিরে তাকিয়ে দেখেছো কখনো? 
তাদের ও মন আছে, তারা তাদের প্রেমিকের দৃষ্টি দেখে
তবুও কি একটি বারের জন্য দূর বাতাসের ঘ্রাণ খুঁজেছো?
হাত বাড়িয়ে কেবল অন্য কোন সুরের আগুন জ্বালিয়ে গেলে 
চোখের কিনারে যে মানুষ তোমার মনের আয়নার ঝলমলে রোদ্দুর্র
সেই অপেক্ষা কেবল সময়ে চলে যাওয়া অনেকটা রূপ কথা
হাত বাড়িয়ে দিতে গিয়ে ও বাড়ালে প্রস্থানের নির্জন উপায়।
মরে যাওয়া আত্মার অস্তিত্ব মৃত্তিকায় মিলেমিশে একাকার হয়
জীবন্ত মমির গাত্রে কুয়াশা ভেদ করে এক-একটি অন্ধকার 
যেভাবে একটি আবরণের ভিতর থেকে নতুন পাতা গজায়
কই তুমি তো আবরণ হয়ে এই দরজায় এলে না শুধু বর্ষা আসে।
একদিন হাসিদের ছুটি হবে[] ওমর ফারুক রায়হান 
০৯ মে -২০২২,রাত-০১ঃ০০/কুমিল্লা (ডাকাতিয়ার তটে)
তোমাদের শহরে একদিন হাসিদের ছুটি হবে
এই শহরে যেমন হাসি খুঁজেছে তোমার লয়ে
ক্রমাগত সুখ খুঁজতে খুঁজতে তোমার কিনারে এসেছিলো
কিন্তু তুমি দূর দূর করে তাড়িয়ে দিলে অবহেলার ফাঁকে। 
অনেক রাতের জমানো ব্যথা নিরাময়ের ঔষধ ছিলো
তোমার ঠোঁটের ভাঁজে লেপ্টে থাকা মৃদু হাসিতে
তুমি আমার অশ্রু সলিল দেখে একগাল হেসে দাও আড়ালে
তোমার শহরের কাক গুলো বড্ড…Read More