তুলট | সিয়াম সাদ | Activity
সিয়াম সাদ changed their profile picture
পৃথিবীতে মানুষের পদার্পণের পর থেকেই মানুষ নিজেকে নানাভাবে সভ্য করে তোলার চেষ্টা করে এসেছে। সময়ে সময়ে সে নতুন নিয়ম বানিয়েছে, আবার প্রয়োজনে সেগুলো ভেঙেও ফেলেছে। সভ্যতার এই দীর্ঘ যাত্রাপথে ধীরে ধীরে মানুষ নিজের জীবনকে সহজ করার নামে প্রযুক্তির এক অবিরাম বন্যা ডেকে এনেছে। মানুষ সময়ের মূল্যায়ন করতে শিখেছে, এমনকি সময়কে হার মানানোর কৌশলও আয়ত্ত করেছে কিন্তু আশ্চর্যের বিষয় এই সব কিছুর মাঝেও মানুষ নিজের প্রকৃত লাভটা আদৌ করতে পেরেছে কি?বা মানুষের প্রকৃত লাভটা কোনদিকে হওয়া জরুরি?
সম্পর্ককে সহজ করার জন্য মানুষ আবিষ্কার করেছে মোবাইল ফোন, তৈরি করেছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। সম্পর্ক সহজলভ্য হয়েছে ঠিকই, কিন্তু সেই সহজলভ্যতার ভিড়েই যেন সম্পর্কের আসল মূল্য হারিয়ে গেছে। আজ যোগাযোগ ব্যবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক সহজ,কিন্তু আমাদের মন এখন কঠিন হয়ে পড়েছে। মানুষ এখন সবার সঙ্গে যুক্ত, অথচ কাউকেই সত্যিকার অর্থে কাছে পায় না।
যেদিন থেকে মানুষ বাঁচার চেয়ে ‘সহজভাবে বাঁচা’র কথা বেশি ভাবতে শুরু করেছে, সেদিন থেকেই সিস্টেমে গণ্ডগোল শুরু হয়েছে। এখন সারাদিন তেমন পরিশ্রমের প্রয়োজন হয় না এক ক্লিকেই কাজ শেষ, এক স্ক্রলেই বিনোদনের জগতে প্রবেশ করা যায়। প্রযুক্তির দম্ভ বুকে নিয়ে আমরা খুব স্বচ্ছন্দে জীবন যাপন করছি, কিন্তু মনের শান্তি কোথায় হারিয়ে গেল?
সারাদিন শরীর ডুবে থাকে মোবাইল আর ইন্টারনেটের ভেতরে, আর মনটা অবিরাম দুঃখের ভার বইতে থাকে। আমরা জীবনকে সহজ করেছি ঠিকই, কিন্তু সেই সহজ জীবনের ভেতরেই হয়তো জীবনটাকেই সবচেয়ে বেশি জটিল করে তুলেছি।প্রযুক্তি সহজলভ্য করার বিনিময়ে আমরা আমাদের মন'কে কঠিন করে ফেলেছি,মনকে আরো বেশি স্বার্থপর করে তুলেছি।
পৃথিবী পরোয়ানা ০২
Seam Shaad
পৃথিবীতে মানুষের পদার্পণের পর থেকেই মানুষ নিজেকে নানাভাবে সভ্য করে তোলার চেষ্টা করে এসেছে। সময়ে সময়ে সে নতুন নিয়ম বানিয়েছে, আবার প্রয়োজনে সেগুলো ভেঙেও ফেলেছে। সভ্যতার এই দীর্ঘ যাত্রাপথে ধীরে ধীরে মানুষ নিজের জীবনকে সহজ করার নামে প্রযুক্তির এক অবিরাম বন্যা ডেকে এনেছে। মানুষ সময়ের মূল্যায়ন করতে শিখেছে, এমনকি সময়কে হার মানানোর কৌশলও আ…Read More
"বর্তমানে পৃথিবীতে মানুষ ক্ষমতাকে সবচাইতে বেশি প্রাধান্য দিচ্ছে। ক্ষমতাকে চিরস্থায়ী করতে তারা কতটুকু কী করতে পারে সে বিষয়ে নজরদারি করছে। সেই বিষয়ে তারা বেশি উদ্বিগ্ন, তারা সেই বিষয়ে বেশি উচ্ছ্বসিত।
কিন্তু আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা কোনোভাবেই চিরস্থায়ী হতে পারে না। ক্ষমতা চিরস্থায়ী না হওয়ার সবচাইতে বড় কারণ হলো সময়। সময় আমাদের সাথে আসলে সমানুপাতিক হারে এগোচ্ছে। মানুষ আসলে সময়ের কাছে পরাজিত, ঠিক জন্মের পর থেকেই। যখনই মায়ের গর্ভ থেকে মানুষ জন্ম নেয়, তখন থেকেই মানুষ পরাজিত। সময়ের কাছে পরাজিত, পৃথিবীর কাছে পরাজিত এক সত্তা।
আমরা প্রতিনয়ত চেষ্টা করি পৃথিবীর সাথে যুদ্ধ করে টিকে থাকার। কিন্তু কোনো এক সময় গিয়ে আমরা এই যুদ্ধে হেরে যাই। আসলে সময় আমাদের খুব নির্দয়ভাবে হারিয়ে দেয়। তখন আমরা মানুষ যারা, তারা নিজেকে একদম গুটিয়ে ফেলি। হয়তোবা আত্মহত্যা করে ফেলি বা নিয়তির কাছে, সময়ের কাছে সবকিছু ছেড়ে দিই। দেখি সময় আসলে আমাদের কতদূর নিয়ে যেতে পারে।"
কিন্তু আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা কোনোভাবেই চিরস্থায়ী হতে পারে না। ক্ষমতা চিরস্থায়ী না হওয়ার সবচাইতে বড় কারণ হলো সময়। সময় আমা…Read More
আবোল তাবোল,
ধোঁকার মহল।
সত্যের অতল,
কে করেছে দখল।
ধোঁকার দানব,
খাচ্ছে মানব।
সুখ শান্তি,
গিলে নিচ্ছে সব।
একালে-সেকালে,
যারা ছুটে চলেছে।
অসহায় তারা,
সব সম্বল হারিয়েছে।
আধার অতলে,
কে জানো আলো জেলেছে,
এই ধোঁকার পৃথিবীতে,
বোধহয় বিধাতা এসেছে।
যে নেই ছন্দে,
যে নেই জীবনের কোনো আনন্দে,
তার কি জায়গা হবে,
বিধাতার সত্যের অনলে?
মানব কবিতা- সিয়াম সাদ।
আবোল তাবোল,
ধোঁকার মহল।
সত্যের অতল,
কে করেছে দখল।
ধোঁকার দানব,
খাচ্ছে মানব।
সুখ শান্তি,
গিলে নিচ্ছে সব।
একালে-সেকালে,
যারা ছুটে চলেছে।
অসহায় তারা,
সব সম্বল হারিয়েছে।
আধার অতলে,
কে জানো আলো জেলেছে,
এই ধোঁকার পৃথিবীতে,
বোধহয় বিধাতা এসেছে।
যে নেই ছন্দে,
যে নেই জীবনের কোনো আনন্দে,
তার কি জায়গা হবে,
বিধাতার সত্যের অন…Read More