তুলট | Shahariar Amin | Activity
অনেকে বলেন জীবন মানে এগিয়ে চলা । আবার কেউ কেউ বলে জীবন মানে লক্ষ্য পূরণ । আসলে আমরা জীবনের আসল মানেটা খোজার চেস্টা করি না কখনও...।এটা হয়ত আমাদের মানুষ হিসাবে সব থেকে বড় ব্যর্থতা।
আমার কাছে জীবন হচ্ছে কিছু পাওয়া ,না পাওয়া,সুন্দর অনুভুতি,বাজে অভিজ্ঞতা, ভুবন ভোলানো হাসি, দূঃখে ভরাক্রান্ত মুখ কিংবা রাগে ক্ষোভে বাংলার পাঁচ করে থাকা মুখ আর মুহুর্ত্বের সমষ্টি।আমার এই কথা খুব সাধারণ।সবাই এটা জানেন।তবে আমরা কেন জীবনের বড় একটা অংশ হতাশায় কাটাই???
কখনও ভেবে দেখেছেন,জীবনে দুঃখ কষ্ট থাকবে এটা আমরা জানার পরেও কেন মেনে নিতে পারি না???
সুখী হওয়ার জন্য আমাদের শৈবালের মতো হতে হবে,কিন্তু আমরা হয়ে যাই ছত্রাকের মতো।শৈবাল খারাপ নোংরা জায়গায় জন্মায়ে কত সূখী,বাতাসের ঢেউয়ের সাথে তাল মিলায়ে সে নাচতে পারে।আর ছত্রাক...???কাকে কখন সংক্রমণ করবে এটা ভেবেই তার জীবন চলে যায়।সে পারে না শৈবালের মতো সবুজ চাদরে পুরানোকে মুড়ে দিতে...
আমাদের প্রত্যেকের জীবনেই পরাজয় আসে,আমরা ৫ টা জিনিসের কাছে হেরে যাই।টাকা,ক্ষমতা,প্রিয়জন,ভালোবাসা আর মৃত্যু।টাকা ,ক্ষমতা আর মৃত্যুর কাছে যে আমরা হারবো এটা আসলে আমরা আগে থেকে জানি,তাই এই হার মেনে নেওয়া তেমন কঠিন হয় না।কিন্তু কঠিন হয় ভালোবাসা আর প্রিয়জনের কাছে হেরে যাওয়াটা।
তাই বলা যেতে পারে জীবনে ভালো থাকতে হলে কেবল মাত্র প্রিয়জন আর ভালোবাসার মানুষকে প্রয়োজন।কিন্তু আমরা অনেকে সেটা পাই না।যারা পায় না তারা অসুখী না।আসুখী হচ্ছে তারা যারা পেয়েও হারায়ে ফেলে।
আসলে কি জানেন...জীবন হচ্ছে একাধিক সূর্যোদয়ের সমষ্টি।কোন একদিন বিকালে দেখলেন আকাশ মেঘে ঢেকে গেছে।হয়ত ১ মাস সেই মেঘেই ঢেকে থাকলো।তারপর হটাত করে মেঘের আড়ালে উকি দিবে একটা জীবন।আপনি হয়ত সন্ধান পাবেন নতুন কোন মানবের...আবার আপনিও খুশি হবেন।জীবন তখন আপনাকে উপহার দিবে গালে ঢেউ ওঠা কোন তরুণীর মুখের নির্মল হাসি।এজীবন থেকে পালাবেন কই...!
মনের মানুষকে পেয়ে গেলেন...আপনি তাহলে এখন দুনিয়ার সুখী মানুষদের একজন...এটাই ভাবছেন?
কিন্তু কিছু ইশ্বর আছে যারা এখনও মনের মতো দেবীর দেখা পায়নি।তারা কিভাবে  আপনার আনন্দ সহ্য করবে বলুন...হয়ত আবার জমবে মেঘ।হয়ত শুকিয়ে যাবে আপনার জীবন পাতা...সুখের মুহুর্ত্বে যে গোলাপটা আপনার জীবনের প্রতিনিধিত্ব করতো তাকে আর পাবেন না,তার বদলে দেখা পাবেন প্রয়োজনাতীত কাটাযুক্ত শুকনা পাপড়ির গোলাপ।আসলে আমরা সুখী থাকতে চাই কিন্তু হিংসুক কিছু ইশ্বর আছেন,তারা মেনে নিতে পারেন না...যাই হোক,তারপর কি হবে জানেন???
কাটাযুক্ত মরে যাওয়া সেই গোলাপ চারা একদিন মরে যাবে,মাটিতে সার হিসাবে মিশে যাবে।তারপর আবার সেখান থেকে জন্ম নিবে নতুন একটা খুব তীব্র সবুজ উদ্ভিদ।
আবার সেই উদ্ভিদ একদিন মরে যাবে...আবার জন্মাবে নতুন কেউ,জন্মাবে নতুন কোন সম্ভাবনা।কালের সাক্ষী হয়ে কেবল বেচে থাকবেন আপনি।আপনি জীবনে টিকে থাকলে কিছু না কিছু পাবেন।এটাই জীবন।আর এই কিছু না কিছু পাওয়ার আশাটা আমাদের জীবনের সবথেকে সুন্দর দিক।যার জন্য আমি আরো ৭ বার জন্মাতে চাই।
তাহলে তো আবার প্রশ্ন থেকেই যায়...আমার কাছে জীবন মানে কি???
আমার কাছে জীবন মানে হয়ত কাছে আসা,হয়ত দূরে যাওয়া,হয়ত ভালোবাসা,হয়ত কারো ঘৃণার পাত্র হওয়া।হয়তো নিজের জন্য বাচা,হয়ত চেতনা আর প্রার্থনায় কাউকে বাচিয়ে রাখা।জীবন মানে জীবনের সব টুকু রূপ,রস,চেতনা।
এভাবে চলবে জীবন,একদিন মৃত্যুতে শেষ হবে...জানি আর ফিরবো না।তাও মোহ যে কাটানো কঠিন।জীবনের মোহে পড়া যাবে তবে হতাশ হওয়া যাবে না।কারণ সামনে আছে আরো কিছু।
আমার কাছে জীবন হচ্ছে কিছু পাওয়া ,না পাওয়া,সুন্দর অনুভুতি,বাজে অভিজ্ঞতা, ভুবন ভোলানো হাসি, দূঃখে ভরাক্রান্ত মুখ কিংবা রাগে ক্ষোভে বাংলার পাঁচ করে থাকা মুখ আর মুহু…Read More